তিন সিনেমা আর হচ্ছে না
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শিল্পীদের সঙ্গে চুক্তি হয়েছিল, চূড়ান্ত হয়েছিল শুটিংয়ের সময়ও। কিন্তু শেষ পর্যন্ত ‘রাস্তা’, ‘সাহেব’ ও ‘লীলা’র ভবিষ্যৎ অনিশ্চিত, জানিয়েছেন এই তিন ছবির প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা।
২০২১ সালের শেষের দিকে আসে ‘রাস্তা’ ছবিটির ঘোষণা, কথা ছিল ২০২২ সালের শুরুর দিকে শুটিং শুরু হবে। সিয়াম ও নবাগত স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে পরিচালক রায়হান রাফীর ছবিটি করার কথা ছিল।
ছবিতে পরিচালকের পারিশ্রমিক ছিল ১০১ টাকা আর নায়ক সিয়াম নিয়েছিলেন ১ হাজার ১ টাকা। যা নিয়ে তখন বেশ আলোচনা হয়। কিন্তু পরে আর ছবিটির শুটিং হয়নি। আদৌ কি আর ছবিটি হবে? প্রযোজক আবদুল আজিজ জানালেন সবই ঠিক ছিল কিন্তু একটা পর্যায়ে তাঁর মনে হয়েছে, গল্পের কারণে সেন্সরে ঝামেলা হতে পারে। তা ছাড়া ছবির নায়কও শুটিংয়ের শিডিউল পেছাতে বলেছিলেন।
আবদুল আজিজ বলেন, ‘শিল্পী, পরিচালক সবার সঙ্গেই চুক্তি হয়েছিল। কিন্তু পরে সিয়াম আরও সময় চাইলেন। গল্পের কারণেও একটু ভয় পাচ্ছিলাম। তারপরও ছবিটি করার ইচ্ছা ছিল। ভাবছিলাম ২০২৩ সালের মাঝামাঝিতে শুরু করব। তখনো সম্ভব হয়নি। এত দিন হয়ে গেল, এখন মনে হচ্ছে আর হয়তো ছবিটি করা হবে না।’
কথা ছিল ঈদুল আজহায় মুক্তি পাবে ‘লীলা’। তাই ২২ মার্চ থেকে আদর আজাদ ও পূজা চেরীকে নিয়ে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু তার ঠিক দুদিন আগে বাতিল হয় শুটিং। এখন শোনা যাচ্ছে ছবিটি আর হবে না। প্রযোজকের ঝামেলার কারণে নাকি ছবিটির কাজের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ছবির পরিচালক আলোক হাসান বলেন, ‘শুটিংয়ে যাওয়ার ঠিক দুদিন আগেই বাতিল হয়েছে। ছবির প্রি-প্রোডাকশন খরচ, শিল্পীদের আগাম পারিশ্রমিকসহ প্রায় ২০ থেকে ২২ লাখ টাকা খরচও হয়ে গেছে। কিন্তু সে সময় কী কারণে প্রযোজক পিছিয়ে গেলেন, জানতে পারিনি। ইদানীং প্রযোজকের কথাবার্তায় মনে হচ্ছে ছবিটি আর হচ্ছে না। ছবিটি নিয়ে তাঁর কোনো আগ্রহই দেখছি না। আমিও আশা ছেড়ে দিয়েছি।’ ছবির নায়িকা পূজা চেরীও জানেন না ছবির খবর। তিনি বলেন, ‘অনেক দিন হয়ে গেল আপডেট পাইনি। হয়তো আর ছবিটি হবে না।’
শরীফুল রাজ ও কলকাতার নায়িকা ইধিকা পালকে নিয়ে গত আগস্টে ‘সাহেব’ সিনেমার শুটিং শুরুর কথা ছিল। পরে শুটিং পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে, এ ছবিটিও আপাতত হচ্ছে না। এ ব্যাপারে ছবির পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতির কারণে প্রযোজক ছবিটি আর না–ও করতে পারেন।
প্রযোজকের কথায় বুঝতে পারছি, ছবিটি নিয়ে এখন আর তাঁর কোনো আগ্রহ নেই। পরে অন্য কোনো প্রযোজক পেলে এই নামে ছবিটি হতেও পারে। তবে শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না।’
পাঠকের মতামত:
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- আনলিমা ইয়ার্নের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির ১% লভ্যাংশ ঘোষণা
- সোনালি আঁশের ১০% লভ্যাংশ ঘোষণা
- টানা দুই দিন কমল স্বর্ণের দাম
- ওয়ালটন প্লাজায় কিস্তির অর্থ উত্তোলন সুবিধা
- মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি
- হ্যালোইন সাজে রহস্যময় অপু বিশ্বাস, চেনাই দায়
- তিন বছরে ২৪২% রিটার্ন, নভেম্বরে লভ্যাংশের সিদ্ধান্ত
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- ক্যাপিটাল গেইনে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- বিনিয়োগকারীরা হারালো ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- Revised Price Sensitive Information of Mostafa metal
- সাপ্তাহিক লুজারের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- কনফিডেন্স সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা
- লীগ্যাছি ফুটওয়্যারের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইউসিবির ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে চান চেয়ারম্যান-সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- কোহিনুর কেমিক্যালের ৩২.৫০% লভ্যাংশ ঘোষণা
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- বিএটিবিসির মুনাফা কমেছে ২৯ শতাংশ
- এম.এল ডাইংয়ের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- জিবিবি পাওয়ারের ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- ওয়াটা কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ই-জেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
- কুইন সাউথের লভ্যাংশ ঘোষণা
- সূচকের উত্থানে বাড়ল লেনদেনও
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- ৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ
- মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি
- ইফাদ অটোজের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষনা
- বিডিকম অনলাইনের ১০% লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর আড়াই পয়সা লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














