ডিএসইর এক ব্রোকারের থেকেও সিএসইর লেনদেন কম
প্রতিষ্ঠার ৩০ বছরে এসেও ব্যবসায় বেহাল দশা দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। এতো দীর্ঘসময়ে স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদসহ ম্যানেজমেন্টে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু সিএসইর ব্যবসায় কোন উন্নতি হয়নি। এখনো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ এক ব্রোকারের থেকে সিএসইর মোট লেনদেন কম হয়।
১৯৯৫ সালে যাত্রা শুরু করা সিএসইর ব্রোকার সংখ্যা প্রায় আড়াইশ। যেগুলোর মোট লেনদেনের চেয়ে ডিএসইর শীর্ষ ব্রোকার হাউজের লেনদেনের পরিমাণ বেশি। এই অবস্থার কারনে অনেকেই সিএসই প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেন। তারা মনে করেন এটি ডিএসইর সঙ্গে একীভূতকরন করা উচিত। এতে ব্যয় কমে আসবে। আর সিএসইর শেয়ারহোল্ডাররা লাভবান হবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিএসইর লেনদেনে কোন উন্নতি না হওয়াসহ কিছু কারনে ডিএসইর সঙ্গে একীভূতকরন নিয়ে মৌখিকভাবে কয়েকবার আলোচনা হয়েছে। তবে ডিএসই অনেক বেশি সস্তায় সিএসইর সঙ্গে একীভূতকরন হতে চায়। তারা ডিএসইর ১০টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার দিতে চায়। তবে সিএসই ২টি শেয়ারের বিপরীতে ১টি চায়। এ নিয়ে বনিবনা না হওয়ায়, এখনো সেদিকে যায়নি।
শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বিজনেস আওয়ারকে বলেন, পাশাপাশি বা একাধিক স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে যেখানে লেনদেন বেশি, বিনিযোগকারী বেশি, সেখানে অন্যরাও সেদিকে চলে যায়। যেমনটি ডিএসইর ক্ষেত্রে হয়। আবার ডিএসইর শাখা চিটাগাংয়েও আছে। সিএসইতে গুটি কয়েক ব্রোকারেজ হাউজের মালিকেরা ছাড়া কেউ লেনদেনই করে না। এটা একীভূতকরন হয়ে যেতে পারত। ডিএসই করে নাই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও একীভূতকরনের জন্য বলেছিল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন দুইটা স্টক এক্সচেঞ্জ দরকার নাই। যখন কাগজে শেয়ার ছিল, তখন লোকাল স্টক এক্সচেঞ্জ দরকার ছিল। এখন যেহেতু ডিমিউচ্যুয়ালাইজড হয়ে গেছে ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়, তাই আর দরকার নাই। কিন্তু ডিএসই করে নাই। এছাড়া প্রত্যেকের মধ্যে মনস্তাত্তিক সমস্যা আছে। ওখানে (সিএসই) কিছু বোর্ডের লোকজন আছে, তারা বোর্ড মিটিং ফি পাচ্ছে। এছাড়া হোটেল আগ্রাবাদে থাকা যায়, প্লেনের ভাড়া পাওয়া যায়। একজন ব্যবস্থাপনা পরিচালক ৫-৭ লাখ টাকা পাচ্ছে। একীভুতকরনে এগুলোতো বন্ধ হয়ে যাবে। তাই তাদেরও একটা অংশ একীভূতকরন চায় না।
ডিএসইর এক ব্রোকারেজ হাউজ থেকে সিএসইর মোট লেনদেন কম হওয়ার ঘটনা দীর্ঘদিনের। যা এখনো হচ্ছে। সম্প্রতি ৬ কার্যদিবসের লেনদেনে দেখা গেছে, ৬ কার্যদিবসের মধ্যে ৫ কার্যদিবসেই সিএসইর থেকে ডিএসইর শীর্ষ এক ব্রোকারেজ হাউজের লেনদেন বেশি হয়েছে। বাকি ১ কার্যদিবস ব্লকে অস্বাভাবিক লেনদেন হওয়ায় সিএসই এগিয়ে ছিল।
এ বিষয়ে সিএসইর এক কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, সিএসই ও ডিএসইর মধ্যে লেনদেনে পার্থক্য থাকতে পারে। কিন্তু সিএসই আর্থিকভাবে পিছিয়ে নেই। বরং সিএসইর আর্থিক অবস্থা ডিএসইর থেকে অনেক ভালো। এছাড়া সুযোগ সুবিধা বা সক্ষমতায় কোন কোন ক্ষেত্রে সিএসই এগিয়ে রয়েছে ডিএসই থেকে। তাই একীভূতকরনের প্রশ্ন আসবে কেনো। এ নিয়ে কখনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। আমি আসার আগে কখনো এ নিয়ে আলোচনা হলেও হতে পারে।
তিনি বলেন, লেনদেনের এই অবস্থা ঐতিহাসিকভাবে হয়ে আসছে। এটা রাতারাতি পরিবর্তন হবে না। এজন্য নীতিগত সহযোগিতা লাগবে, রেগুলেটরের সহযোগিতা লাগবে। আর আমাদের যা কাজ করার, তা আমরা করতেছি। ডিএসইর এক কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, আমরা সিএসইকে আমাদের একটি ব্রোকারেজ হাউজের থেকে বেশি কিছু মনে করি না। ওটার এগিয়ে যাওয়া বা উন্নতি করার মতো আপাত দৃষ্টিতে কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ওটার চেয়ে লংকাবাংলা সিকিউরিটিজ ও ব্র্যাক ইপিএলের ব্যবসা ভালো। এই অবস্থায় সিএসইর সঙ্গে ডিএসই একীভূতকরনে রাজি হবে বলেও মনে হয় না।
সম্প্রতি ৬ কার্যদিবসে ডিএসইর শীর্ষ ব্রোকারগুলোতে ১৪১ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়। যার পরিমাণ সিএসইতে ছিল ১০১ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ সিএসইতে ডিএসইর এক ব্রোকারের থেকেও ৩৯ কোটি ৮১ লাখ টাকা বা ২৮ শতাংশ কম লেনদেন হয়েছে।
লেনদেনটা শুধু স্টক এক্সচেঞ্জের উপর নির্ভর করে না জানিয়ে সিএসইর ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমরা বিএসইসির সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করেছি। লেনদেন বাড়ানোর জন্য করনীয় নিয়ে কমিশনে প্রস্তাব দিয়েছি। তারা আমাদের প্রস্তাব বিবেচনা করবেন বলে জানিয়েছেন। যা বাস্তবায়নে লেনদেন অনেকাংশে বাড়বে বলে মনে করছি।
পাঠকের মতামত:
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- লেনদেন ৫০০ কোটির নিচে
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- লেনদেন ৫০০ কোটির নিচে
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে














