সিলেট স্ট্রাইকার্সের জোরপূর্বক মালিকানা দখল : মাশরাফির নামে মামলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে।
সারোয়ার চৌধুরীর দাবি, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের আরেক মালিক তার মাথায় রিভলবার ঠেকিয়ে রাখেন।
মামলায় আসামি করা হয়েছে যথাক্রমে মাশরাফি বিন মোর্ত্তজা, হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাত (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা), কে এম রাসেল, বাবলু ও অজ্ঞাতসহ মোট ৮ জনকে।
উল্লেখ্য, মাশরাফির সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সারোয়ারের পরিচয় মামলার দুই নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে। দুজনের আমন্ত্রণে বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করেন সারোয়ার। এরপর ‘ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড’ নামে একটি জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন করেন সারোয়ার। ৬০ শতাংশ শেয়ার নিয়ে যার চেয়ারম্যান ছিলেন তিনি। বাকি ৪০ শতাংশ শেয়ার নিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হন মামলার তিন নম্বর আসামি ইমাম হাসান।
ক্ষমতার পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফির নামে নড়াইলে আরও একটি মামলা হয়েছে। কোটাবিরোধী আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলি ছোড়া ও মারধরের অভিযোগে করা এ মামলায় মাশরাফি ছাড়াও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ আওয়ামী লীগের ৯০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয় ৪০০-৫০০ জনকে।
পাঠকের মতামত:
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














