ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বিজিআইসির মুনাফা কমেছে

২০২৪ অক্টোবর ২০ ০৯:৫৮:৪০
বিজিআইসির মুনাফা কমেছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাধারন বীমা কোম্পানির (বিজিআইসি) চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৪) ব্যবসায় ৫ শতাংশ মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৯ টাকা। যার পরিমাণ গতবছরের একই সময়ে হয়েছিল ১.৫৭ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.০৮ টাকা বা ৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের ৩য় প্রান্তিকে (জুলাই - সেপ্টেম্বর ২০২৪) ইপিএস হয়েছে ০.২৬ টাকা। যার পরিমাণ গতবছরের একই সময়ে হয়েছিল ০.৩০ টাকা। এতে করে ইপিএস কমেছে ০.০৪ টাকা বা ১৩ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৩৫ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন