ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মুনাফার ৬৯ শতাংশ রেখে দেবে প্রিমিয়ার সিমেন্ট

২০২৪ অক্টোবর ২১ ০৯:২৩:৩৬
মুনাফার ৬৯ শতাংশ রেখে দেবে প্রিমিয়ার সিমেন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৯ শতাংশের বেশি কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাত্র ৩০ শতাংশ দেওয়া হবে।

প্রিমিয়ার সিমেন্টের ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৭.০৪ টাকা হিসেবে ৭৪ কোটি ২৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২১.৫০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ২.১৫ টাকা করে মোট ২২ কোটি ৬৭ লাখ টাকা বা মুনাফার ৩০.৫৪% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ৫১ কোটি ৫৭ লাখ টাকা বা ৬৯.৪৬% কোম্পানিতে রেখে দেওয়া হবে।

এর আগের অর্থবছর কোম্পানিটির শেয়ারপ্রতি ৭.৯৯ টাকা বা নিট ৮৪ কোটি ২৩ লাখ টাকা লোকসানের বিপরীতে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ হারে ১০ কোটি ৫৪ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়।

এদিকে কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ১৮৮% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৭.৯৯ টাকার শেয়ারপ্রতি লোকসান ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে মুনাফা ৭.০৪ টাকা।

উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রিমিয়ার সিমেন্টের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ২০ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ৬২ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন