ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ

২০২৪ নভেম্বর ০৬ ১০:০৬:১৩
পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের চলতি অর্থবছরের ৩ মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) ব্যবসায় ৩৭ শতাংশ মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২.৬৭ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৯.২৪ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ৩.৪৩ টাকা বা ৩৭ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৪.২৩ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন