ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ব্লক লেনদেন ছাড়াল শত কোটি টাকা

২০২৪ নভেম্বর ১০ ১৫:৩৬:০৩
ব্লক লেনদেন ছাড়াল শত কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্লক মার্কেটে রবিবার (১০ নভেম্বর) ৩৩ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১৮ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ৯১৪ টি শেয়ার ১০৯ বার হাত বদলের মাধ্যমে ১১৮ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্সের সবচেয়ে বেশি ৮৩ কোটি ৫৩ লাখ টাকার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার ১৬ কোটি ৩৫ লাখ টাকার ও বীচ হ্যাচারীর ৪ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন