ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মনোস্পুলের ব্যবসায় আরও বেশি ধস

২০২৪ নভেম্বর ১১ ১০:১৪:৪৮
মনোস্পুলের ব্যবসায় আরও বেশি ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা গ্রুপের পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানির আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) ধস নেমেছে। এরমধ্যে মনোস্পুলের ব্যবসায় বড় ধস নেমেছে।

পেপার প্রসেসিংয়ের ৪৬% ইপিএস কমলেও মনোস্পুলের কমেছে ৬৪ শতাংশ। তারপরেও পেপার প্রসেসিংয়ের চেয়ে বেশি ইপিএস হয়েছে মনোস্পুলের। কিন্তু পেপার প্রসেসিংয়ের চেয়ে কম লভ্যাংশ ঘোষণা করেছে মনোস্পুলের পর্ষদ।

আরও পড়ুন....

পেপার প্রসেসিংয়ের মুনাফায় ধস, কমল লভ্যাংশ

দেখা গেছে, মনোস্পুলের আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে ৬৪% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৮.২৭ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে কমে হয়েছে ২.৯৮ টাকা।

মুনাফায় এই ধসে কোম্পানিটির লভ্যাংশেও বড় পতন হয়েছে। আগের অর্থবছরের ব্যবসায় ২৫ শতাংশ (১৫% নগদ ও ১০% বোনাস) লভ্যাংশ দেওয়ার কোম্পানিটির পর্ষদ এবার ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মনোস্পুলের ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৯৮ টাকা হিসাবে ১০ কোটি ১৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১২ শতাংশ বা শেয়ারপ্রতি ১.২০ টাকা হিসেবে মোট ৪ কোটি ৯ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৪০.২৬ শতাংশ। মুনাফার বাকি ৬ কোটি ৭ লাখ টাকা বা ৫৯.৭৪ শতাংশ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে।

উল্লেখ্য মনোস্পুলের বর্তমানে ৩৪ কোটি ১১ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫১.৩৩ শতাংশ। রবিবার (১০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৪২.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন