চ্যাম্পিয়নস লিগের মাঠ দেখে নেইমার কেন বললেন, ‘এটা অসম্ভব’
আল হিলালে যোগ দিয়েই বিতর্কে জড়িয়েছেন নেইমার। এমনকি কয়েক দিন আগে ব্রাজিল তারকার আল হিলাল কোচের ছাঁটাই দাবি করার খবরও সামনে এসেছে। যদিও নেইমার নিজেই সে খবর মিথ্যা দাবি করেছিলেন। তবে কোচ ছাঁটাইয়ের দাবি মিথ্যা হলেও কোচের সঙ্গে তাঁর মনোমালিন্যের খবর মিথ্যা নয়। পাশাপাশি আল হিলালের জার্সিতে এখনো স্বরূপে দেখা যায়নি সাবেক এই বার্সেলোনা তারকাকে।
এর মধ্যে ইরানের মাঠ নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের হয়ে পরবর্তী ম্যাচ খেলতে ইরানে যাবেন নেইমার। কিন্তু যে মাঠে খেলতে হবে, সেটি একেবারেই পছন্দ হয়নি তাঁর। মাঠের একটি ভিডিওতে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেইমার।
এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ইরানের ক্লাব নাসাজি মাজান্দারান। এটি ইরানের সবচেয়ে পুরোনো ফুটবল ক্লাবগুলোর অন্যতম। যারা আজাদি স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার রাতে আতিথ্য দেবে নেইমারদের। ম্যাচ সামনে রেখে মাঠকর্মীদের মাঠ পরিচর্যার একটি ভিডিও শেয়ার করেছে সৌদি প্রো লিগ।
সেই ভিডিওতে দেখা যায় পাথুরে মাঠের ওপর কৃত্রিম ঘাসের আবরণ বসাচ্ছেন মাঠকর্মীরা। ভিডিও শেয়ার করে প্রো লিগের টুইটার (বর্তমান এক্স) আইডি থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই আজাদি স্টেডিয়ামে মঙ্গলবার আল হিলাল ও নাসাজি মাজান্দারানের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপর্যয়কর!’
মাঠের এমন অবস্থা দেখে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি নেইমার। মন্তব্যে লিখেছেন, ‘এটা সম্ভব নয়।’ এর সঙ্গে হতাশায় মুখ ঢাকার এবং অট্টহাসির ইমোজিও জুড়ে দেন ব্রাজিল তারকা। নেইমারের এমন মন্তব্যের পর আলোচনায় আসে বিষয়টি। আজ সোমবার দুপুর পর্যন্ত নেইমারের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৬ হাজারের বেশি অনুসারী। আর তাঁর এই মন্তব্যের জবাব দিয়েছেন ২ হাজার ৫০০ জন। কেউ কেউ কটাক্ষ করেও মন্তব্য করেছেন। ইরানি এক ফুটবল ভক্ত লিখেছেন, ‘ঘরের মাঠে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের পর কোনো কিছুই আর অসম্ভব নয়। আর সেখানে তুমিও ছিলে, প্রিয়।’
কেউ কেউ আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন। অন্য একজন লিখেছেন, ‘এখনো আসলে তুমি কিছুই দেখনি। অর্থাৎ এর চেয়ে ভয়ঙ্কর কিছুও হয়তো নেইমারদের জন্য অপেক্ষা করছে।’ আরেকজন লিখেছেন, ‘সৌদি যে পরিমাণ অর্থ দিচ্ছে, সেটাও সম্ভব নয়।’
এএফসি চ্যাম্পিয়নস লিগে বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে নেইমারকে নিয়েও উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল হিলাল। সেই ম্যাচে দারুণ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নেইমার। উল্টো প্রতিপক্ষকের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে দেখেছেন হলুদ কার্ডও। আগামীকাল তাই মাঠ যেমনই হোক, নেইমারের কাছ থেকে সেরাটাই পেতে চাইবেন আল হিলাল সমর্থকেরা।
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














