ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ভারতের শেয়ারবাজারে মূল্যসূচক ছাড়াল ৮০ হাজার 

২০২৪ নভেম্বর ২৫ ১৯:১৮:১৬
ভারতের শেয়ারবাজারে মূল্যসূচক ছাড়াল ৮০ হাজার 

অর্থ বাণিজ্য ডেস্ক : ‘মহাজুটি’ জোট জিততেই ছুটছে ভারতের শেয়ার বাজার। সপ্তাহের প্রথম দিনেই (সোমবার) ৮০ হাজার ছাড়িয়েছে সেনসেক্ মূল্যসূচকটিস। এদিন প্রায় হাজার পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই সূচকটি।

এর আগে গত ৬ নভেম্বর শেষবার ৮০ হাজার পেরিয়েছিল সেনসেক্স সূচকটি। অন্যদিকে আজ নিফটি সূচকটি বেড়েছে ৩১৪ পয়েন্ট। বাজারের এই রকেট গতির নেপথ্যে বিজেপি-শিন্ডে-অজিত পাওয়ায় বিপুল আসন জয়কেই কারন মনে করেছেন বিশেষজ্ঞরা।

সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) সেনসেক্স সূচকটি ৯৯২.৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় ২৪,২২১.৯০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সূচক। এদিন ৩১৪.৬৫ পয়েন্ট ঊর্ধ্বমুখী ছিল নিফটির সূচক।

ব্রোকারেজ হাউজগুলো জানিয়েছে, সোমবার ১৩টি সেক্টরের শেয়ারে রকেট গতি দেখা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির শেয়ার দাম বেড়েছে সাড়ে চার শতাংশ। বিএসইতে ছোট এবং মাঝারি পুঁজির সংস্থাগুলির সূচক দু’শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

সেনসেক্স সবচেয়ে লাভবান হয়েছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, লার্সেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং বজ়াজ ফিনসার্ভের বিনিয়োগকারীরা। আগামিকাল মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার কথা রয়েছে। ফলে চলতি সপ্তাহে বাজার চাঙ্গা থাকবে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন