ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

আবারও শেয়ার বিক্রির ঘোষণা দিলেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা

২০২৩ অক্টোবর ০৪ ১১:১৫:৪০
আবারও শেয়ার বিক্রির ঘোষণা দিলেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের উদ্যোক্তা জুবায়ের কবির ১ মাসের ব্যবধানে আবারও শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই উদ্যোক্তা গত ২৩ আগস্ট ৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষনা দেন। যা বিক্রি হওয়ার পরে আজ আবারও একই পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

তার হাতে এক্সিম ব্যাংকের ৬২ লাখ ৮২ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। এরমধ্য থেকে তিনি ৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। যা আগামি ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক বা ব্লক মার্কেটে বিক্রি করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন