ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক গেইনারের শীর্ষে এমারেল্ড অয়েল

২০২৪ নভেম্বর ২৯ ১০:২৫:২৯
সাপ্তাহিক গেইনারের শীর্ষে এমারেল্ড অয়েল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৪-২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে এমারেল্ড অয়েল। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২৬.১০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ইন্ট্রাকোর ২১.২১ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ১৯.২৬ শতাংশ, ডরিন পাওয়ারের ১৬.৯৫ শতাংশ, বিআইএফসির ১৬.৬৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১৫.৭৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৫.৩২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৪.৯০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৪.৪৪ শতাংশ ও সাফকো স্পিনিংয়ের ১২.৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন