ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএসইর পরিচালক হলেন শাহজাদা মাহমুদ

২০২৪ ডিসেম্বর ০৪ ২০:৫০:৪৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএসইর পরিচালক হলেন শাহজাদা মাহমুদ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহজাদা মাহমুদ চৌধুরী।

তিনি এর আগেও সিএসইর পরিচালক ছিলেন এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ছিলেন।

শাহজাদা মাহমুদ চৌধুরী এমএনসি প্যাকেজ লিমিটেডের পরিচালক। তিনি বিজিএপিএমইএর উপদেষ্টা এবং সাবেক ১ নং সহ-সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি চিটাগং ক্লাব লিমিটেড এবং ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন