ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

২০২৪ ডিসেম্বর ১৩ ১৩:৩৫:৪২
সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৮-১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৫.১২ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৯২ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৫.১২ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২২ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.৮৯%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে - ড্রাগন সোয়েটারের ২.৬০%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৩৮%, লাভেলো আইসক্রীমের ২.২৫%, সায়হাম কটনের ২.১৮%, এনআরবি ব্যাংকের ২.১২%, বেক্সিমকো ফার্মার ২.০৩%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৫৮%, জেনেক্স ইনফোসিসের ১.৫৫% ও স্কয়ার ফার্মার ১.৫৪% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন