মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের জরিমানা ৭২২ কোটি টাকা : বিনিয়োগকারীরা হারিয়েছে ৪৯ হাজার কোটি
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : সরকারের পতনের পরে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। এর মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই শাস্তি দেওয়ার মধ্যে কমিশনকে ব্যস্ত রেখেছেন। যারা ৪ মাসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭২২ কোটি টাকার জরিমানা করেছে। তবে এই জরিমানা বাজারের মন্দাবস্থায় বা অসময়ে করার জেরে প্রতিনিয়ত বিনিয়োগ হারাচ্ছে বিনিয়োগকারীরা। এরইমধ্যে মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের ৪ মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ৪৯ হাজার কোটি টাকা।
অন্তর্বর্তী সরকারের আমলে বিএসইসির কমিশন সভায় নেয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এই সময়ে অন্তত শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানির শেয়ার কারসাজি পর্যালোচনা করে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রায় প্রত্যেকটি শেয়ার কারসাজির পেছনেই আলোচিত কারসাজিকারক সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়েরের (হিরু) সম্পৃক্ততা পেয়েছে বিএসইসি। যার ফলে হিরুর পরিবারসহ সংশ্লিষ্টদের ৭২১ কোটি ৭৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ারবাজারের মন্দায় কমিশনের এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বিনিয়োগকারীরা। যার ফলাফল নতুন কমিশনের নিয়োগের দিন থেকে শনিবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত ডিএসইর ডিএসইএক্স মূল্যসূচক কমেছে ৬৭৩ পয়েন্ট। এতে করে বাজার মূলধন কমেছে বা বিনিয়োগকারীরা তাদের ৪৮ হাজার ৫৮২ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছে।
যেসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির প্রমান পেয়েছে বিএসইসি :
খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন সর্বপ্রথম ইমাম বাটনের (বর্তমানে হামি ইন্ডাস্ট্রিজ) শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কারসাজিকে চিন্থিত করেছে। এ অপরাধের দায়ে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৯২১তম কমিশন সভায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হাসিব হাসানকে ১ কোটি টাকা জরিমানা করা হয়। এটিই বর্তমান কমিশনে অধিনে কোন শেয়ারে কারসাজির অপরাধে করা প্রথম জরিমানা। একই কমিশন সভায় কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। এক্ষেত্রে শাহারা জামান ও তার সহযোগী আশফাকুজ্জামানকে আড়াই লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডকে ১০ লাখ টাকা এবং লুতফুল গনি টিটু, মাহমুদুল হাসান, খাইরুল হাসান বেনজু, লুতফুন্নাহার বেগম ও আকিকুন্নাহারকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের ৯২৩ তম সভায় প্যারামাউন্ট ইন্স্যুরন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজিকে চিন্থিত করে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানসহ চার ব্যক্তি এবং তিন প্রতিষ্ঠানকে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা, আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা, মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা, আবুল কালাম মাতব্বেরকে ১০ লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির অপরাধে সোনালী পেপারের শেয়ারধারী তিন পরিচালককে ২০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- সোনালী পেপারের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজা ইউনুস ও পরিচালক মোহাম্মদ জাবেদ নোমান।
দেশের পুঁজিবাজারের ইতিহাসে একক কোন শেয়ার কারসাজিতে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে বেক্সিমকো লিমিটেডের ক্ষেত্রে। গত ১ অক্টোবার অনুষ্ঠিত কমিশনে ৯২৪ তম সভায় এই জরিমানা করা হয়। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার কারসাজির অপরাধে সংশ্লিষ্ট চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বর্তমান কমিশন। এর মধ্যে মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি ও মারজানা রহমানকে ৩০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শেয়ার কারসাজির দায়ে পাঁচ প্রতিষ্ঠান যথাক্রমে ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি, আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৭০ কোটি, জুপিটার বিজনেস লিমিটেডকে সাড়ে ২২ কোটি, অ্যাপোলো ট্রেডিং লিমিটেডকে ১৫ কোটি ১ লাখ ও ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৯৩২তম কমিশন সভায় গত ১৯ নভেম্বর ব্যাংক বর্হিভুত আর্থিক প্রতিষ্ঠান বে-লিজিংয়ের শেয়ার কারসাজির আলামত চিন্থিত করে ৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৯ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। জরিমানা হওয়া ব্যক্তিরা হলেন বে লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সুরাইয়া বেগম, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির এবং তুষার এলকে মিয়া। আর প্রতিষ্ঠানটি হলো সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড। এর মধ্যে বে-লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে আইন ভঙ্গ করে শেয়ার বিক্রি করায় সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা, বে-লিজিংয়ের তৎতকালীন পরিচালক অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা এবং তুষার এলকে মিয়াকে ২ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।
বিএসইসির ৫ডিসেম্বর অনুষ্ঠিত ৯৩৪ তম সভায় তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার কারসাজির দায়ে হিরু, তার পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানকে ১৩৪ কোটি ৫৪ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং সোনালী পেপার। এসব কোম্পানির শেয়ার কারসাজিতে হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতবর, মা আলেয়া বেগম, বোন কনিকা আফরোজ, ভাই মোহাম্মদ বাসার ও সাজিদ মাতবর, স্ত্রী সাদিয়া হাসানের ভাই কাজী ফুয়াদ হাসান ও কাজী ফরিদ হাসান এবং হিরুর প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ ও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের সিকিউরিরিটিজ আইন ভঙ্গ করার প্রমান পেয়েছে বিএসইসি। সেজন্য উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই বিশাল পরিমান জরিমানা করা হয়েছে। এর মধ্যে ফরচুন সুজের শেয়ার নিয়ে কারসাজি করায় আবুল খায়ের ওরফে হিরুকে ১১ কোটি টাকা, হিরুর বাবা আবুল কালাম মাতবরকে ৭ কোটি ২০ লাখ, নিজের প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভকে ১৫ কোটি, হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ২৫ কোটি, বোন কনিকা আফরোজকে ১৯ কোটি এবং ভাই সাজিদ মাতবরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করায় হিরুকে ১৯ কোটি ১৫ লাখ টাকা, সাজিদ মাতবরকে ১ কোটি ৬০ লাখ, মোহাম্মদ বাসারকে ১ কোটি ১৫ লাখ, কনিকা আফরোজকে ২ কোটি ৯০ লাখ, কাজী সাদিয়া হাসানকে ১ কোটি ৯০ লাখ, কাজী ফুয়াদ হাসানকে ১ লাখ, ডিআইটি কো-অপারেটিভকে ৮৪ লাখ এবং আবুল কালাম মাতবরকে ২২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজি করায় হিরুকে ২ কোটি ৩০ লাখ টাকা, আবুল কালাম মাতবরকে ৪ কোটি ১৫ লাখ, কাজী সাদিয়া হাসানকে ১১ লাখ, কনিকা আফরোজকে ১ লাখ, ডিআইটি কো-অপারেটিভকে ১২ লাখ, আলেয়া বেগমকে ১ লাখ, মোহাম্মদ বাসারকে ১ লাখ, মোনার্ক হোল্ডিংকে ১ লাখ এবং সাজিদ মাতবরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর সোনালী পেপারের শেয়ার নিয়ে কারসাজি করায় হিরুকে ১ লাখ টাকা, আবুল কালাম মতবরকে ১ লাখ, কাজী সাদিয়া হাসানকে ২ লাখ, কনিকা আফরোজকে ১ লাখ, কাজী ফরিদ হাসানকে ৩৫ লাখ এবং কাজী ফুয়াদ হাসানকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সর্বশেষ গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ৯৩৫ তম কমিশন সভায় তিন কোম্পানির শেয়ার কারসাজির দায়ে মোট ১৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৩৪ কোটি ৯৭ লাখ টাকা জরিমানা করেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। এর মধ্যে বাংলাদেশ ফাইন্যান্স বা বিডি ফাইন্যান্সের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ কোটি ৫৭ লাখ টাকা, ওরিয়ন ফার্মার শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৩ কোটি ৪০ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬১ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বিডি ফাইন্যান্সের এক্ষেত্রে সর্বোচ্চ ৩২ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয় সামির সেকান্দারকে। এছাড়া আবু সাদাত মো. সায়েমকে ২২ কোটি টাকা, আনিকা ফারহিনকে ৭ কোটি টাকা, আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠান আনোয়ার গ্যালভানাইজিংকে ৭ কোটি ১০ লাখ টাকা, সিটি জেনারেল ইনস্যুরেন্সকে ৮৫ লাখ টাকা, মাহের সেকান্দারকে ৫২ লাখ টাকা, আফরা চৌধুরীকে ৩৫ লাখ টাকা, আবদুল মবিন মোল্লাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসইসি জানিয়েছে, ২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে কোম্পানিটির শেয়ার নিয়ে এসব কারসাজিকারকেরা কারসাজিতে জড়িত ছিলেন।
আর ওরিয়ন ফার্মার শেয়ার কারসাজির ক্ষেত্রে আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ টাকা এবং নাবিল ফিড মিলসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এক মাসের কম সময়ে আইন লঙ্ঘন করে কোম্পানিটির শেয়ার কারসাজিতে জড়িত ছিলেন। এর বাইরে ওরিয়ন ইনফিউশনের শেয়ার নিয়ে কারসাজির ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সোহেল আলম নামের এক ব্যক্তিকে। এছাড়া এখলাসুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা, বীকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ টাকা, বীকন মেডিকেয়ারকে সাড়ে ৫ কোটি টাকা, বীকন ফার্মাকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ও নুরুন নাহার করিমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসইসি জানিয়েছে, উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে ২০২২ সালের ২১ জুন থেকে ১২ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটান।
আরো যেসব ব্যক্তি প্রতিষ্ঠানের জরিমানা হয়েছে :বর্তমান কমিশনের অধিনে গত ৪ মাসে অনুষ্ঠিত সভায় আরো অন্তত ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে সসমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি থাকায় ৫ ব্রোকারেজ হাউজকে মোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ডার্ণ সিকিউরিটিজকে ১ লাখ টাকা, আনোয়ার সিকিউরিটিজকে ৫ লাখ টাকা, প্রুডেনশিয়াল সিকিউরিটিজকে ৫ লাখ টাকা, এনএলআই সিকিউরিটিজকে ৫ লাখ টাকা এবং এএনডব্লিউ সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে কারসাজি করায় মাহফুজা আক্তারকে ১০ লাখ টাকা এবং দেওয়ান সালেহিন মাহমুদকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের মূল ব্যবসার বাইরে বিনিয়োগ করার প্রমান পেয়েছে বিএসইসি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৩০ কার্যদিবসের মধ্যে মোনার্ক মার্ট এবং সফটাভিন লিমিটেড-এ বিনিয়োগ করা অর্থ মোনার্ক হোল্ডিংয়ের হিসাবে ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরিমানা হতে পারে আরো যেসব প্রতিষ্ঠানের : কমিশন সভায় এডভেন্ট ফার্মার ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অংশ বিধি অনুসারে নির্ধারিত সময়ে শেয়ারহোল্ডারদের পরিশোধে ব্যর্থ হলে ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) প্রত্যেককে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে এবং এ ব্যর্থতা অব্যাহত থাকলে তাদের প্রত্যেককে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা অর্থদণ্ড ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে। আবার বিডি পেইন্টস, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং মিলস, মামুন এগ্রো প্রডাক্টস, লুব-রেফ বাংলাদেশ, কৃষিবিদ সিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও প্যাসিফিক ডেনিমসের ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অংশ বিধি অনুসারে নির্ধারিত সময়ে শেয়ারহোল্ডারদের পরিশোধ না করায় অবশিষ্ট অপরিশোধিত অংশ ১৫ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় বিডি পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) প্রত্যেককে ৯৭ লাখ, ওরিজা এগ্রোর এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) প্রত্যেককে ৪৭ লাখ, সাফকো স্পিনিংয়ের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) প্রত্যেককে ২০ লাখ, মামুন এগ্রো প্রডাক্টসের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) প্রত্যেককে ১৩ লাখ, লুব রেফের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) প্রত্যেককে ২ কোটি ৩৫ লাখ, কৃষিবিদ সিডের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) প্রত্যেককে ১০ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) প্রত্যেককে ১ কোটি ৯১ লাখ ও প্যাসিফিক ডেনিমের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) প্রত্যেককে ১৩ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হবে। এ ব্যর্থতা অব্যাহত থাকলে তাদের প্রত্যেককে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা অর্থদণ্ড ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে।
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীরা ফিরে পেল ২ হাজার ৪৮৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- শেয়ারবাজারে অনিয়ম: ৩ কোম্পানির ২২ জনকে আর্থিক দণ্ড
- বিনিয়োগকারীদের সচেতনতা জোরদারে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন
- সাপ্তাহিক লুজারের শীর্ষে এপেক্স স্পিনিং
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এসকে ট্রিমস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে এপেক্স স্পিনিং
- গেইনারের শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম
- শেয়ারবাজারে টানা ৩ দিন উত্থান
- ব্লক মার্কেটে ৫৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আরডি ফুড
- বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের রিটার্ন ঘোষণা
- বহুতল ভবন বানাবে পপুলার লাইফ
- সরকারের পাওনা সমন্বয়ে প্রেফারেন্স শেয়ার ইস্যু
- ট্রাস্ট ব্যাংকের বোনাসে সম্মতি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১২০ শতাংশ
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২% লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না ন্যাশনাল টি
- ১৭ কোম্পানির লেনদেন বন্ধ
- লেনদেনে ফিরেছে ১০ কোম্পানি
- টানা দ্বিতীয় বছর জরিমানার পথে এনআরবিসি ব্যাংক
- ফ্যামিলিটেক্সে তালা, বেপজার নিলামে সম্পদ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- লভ্যাংশ দেবে না লংকাবাংলা সিকিউরিটিজ
- ভুল হিসাবেই বিনিয়োগে আস্থা হারাচ্ছে শেয়ারবাজার- সংসদ সদস্য আবুল কালাম
- ভালো প্রিমিয়াম পেতে কৃত্রিম আর্থিক হিসাব-বিজিএমইএ সভাপতি
- খামখেয়ালি অডিটে বিনিয়োগকারীদের সর্বনাশ- অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
- ভুয়া হিসাব ও দুর্বল অডিটে আস্থাহীন শেয়ারবাজার
- লুজারের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মীর আখতার
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- আগামীকাল লেনদেনে ফিরবে ১০ কোম্পানি
- আগামীকাল ১৭ কোম্পানির লেনদেন বন্ধ
- দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু আগামীকাল
- সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
- লভ্যাংশ দেবে না ইউনিয়ন ক্যাপিটাল
- ১০ কোম্পানির লেনদেন বন্ধ
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- রিটেইন আর্নিংস বাড়াতে গিয়ে জরিমানা এনআরবি ব্যাংকের
- বোর্ডে নারীর সক্রিয় উপস্থিতিতেই পেশাদারিত্ব ও স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন হার নির্ধারণে ট্রাস্টি সভা
- লুজারের শীর্ষে ঢাকা ব্যাংক
- গেইনারের শীর্ষে আরডি ফুড
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- এনসিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- মেঘনা পেটের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ১০ কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল
- আগামীকাল লেনদেনে ফিরবে ৩ কোম্পানি
- নেইমারকে রেখেই বিশ্বকাপ স্বপ্নে ব্রাজিল, ঝুঁকি নিতে চাননি আনচেলত্তি
- ব্যতিক্রমী পোশাকে ঝড় তুললেন শাকিরা
- এশিয়া ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ডমিনেজ স্টিলের ২৩৭% দর বৃদ্ধি
- পর্ষদের সিদ্ধান্তে শেয়ারহোল্ডার ক্ষতিগ্রস্ত, জরিমানায় ওয়ান ব্যাংক
- ঈদের আগে শনিবারও চালু শেয়ারবাজার
- সোমবারও শেয়ারবাজারে পতন
- লুজারের শীর্ষে এপেক্স স্পিনিং
- গেইনারের শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৪৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট পরিবর্তন
- বিডি ফাইন্যান্সের রেকর্ড ডেট পরিবর্তন
- রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- বড় লোকসানে রূপালি ব্যাংক
- ব্যাংক খাতে গভীর সংকট: ২০ ব্যাংকে মূলধন ঘাটতি ২.৭৮ লাখ কোটি টাকা
- সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কার কিছু নেই
- বিএসইসি চেয়ারম্যানের বিদায় বেলায় পদোন্নতি পাচ্ছে পছন্দের বিতর্কিতরা
- ডিএসই–সুইসকন্ট্যাক্টের সমঝোতা
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে এপেক্স স্পিনিং
- গেইনারের শীর্ষে আইসিবি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার














