ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মুনাফার ৬২ শতাংশই রেখে দেবে এডিএন টেলিকম

২০২৩ অক্টোবর ০৭ ১২:৫৪:৩৪
মুনাফার ৬২ শতাংশই রেখে দেবে এডিএন টেলিকম

শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৬২ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার পরিমাণ আগের বছর ছিল ৬১ শতাংশ।

এডিএন টেলিকমের ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৪ টাকা হিসেবে ২৫ কোটি ৮৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে মোট ৯ কোটি ৭০ লাখ টাকা বা মুনাফার ৩৭.৫১% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ১৬ কোটি ১৬ লাখ টাকা বা ৬২.৪৯ শতাংশ রিজার্ভে রাখা হবে।

এর আগের বছর কোম্পানিটির পর্ষদ শেয়ারপ্রতি ২.৫৯ টাকা বা নিট ১৬ কোটি ৭৬ লাখ টাকা মুনাফার বিপরীতে ১০ শতাংশ হিসেবে ৬ কোটি ৪৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা মুনাফার তুলনায় ছিল ৩৯ শতাংশ। বাকি ৬১ শতাংশ রিজার্ভে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এডিএন টেলিকমের পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৪ কোটি ৬৫ লাখ টাকা। এ কোম্পানিটির শনিবার (৭ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ১২২.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন