পলাতক জাভেদের এসএস স্টীলে কোটি কোটি টাকার নয়ছয়
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের একটি বিতর্কিত নাম জাভেদ অপগ্যানহ্যাপেন। যিনি দূর্বল কোম্পানিকে অতিরঞ্জিত করে শেয়ারবাজারে আনেন। যেগুলো তালিকাভুক্তির কয়েক বছরের মধ্যে রুগ্ন হয়ে উঠে। এরকমই একটি কোম্পানি এসএস স্টিল। যে কোম্পানিটির শ্রমিকদের কোটি কোটি টাকার কোন হদিস নেই। একইসঙ্গে হদিস নেই আওয়ামীলীগের সুবিধাভোগী জাভেদেরও। যিনি শেখ হাসিনার সঙ্গে সঙ্গে দেশ থেকে পালিয়েছেন।
জাভেদ অপগ্যানহ্যাপেনের শেয়ারবাজারে অপকর্মের আজ তুলে ধরা হল প্রথম পর্ব। এরপরে পরবর্তী পর্ব তুলে ধরা হবে।
অনিয়মের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত থাকা জাভেদ অপগ্যানহ্যাপেন আওয়ামীলীগের ক্ষমতা ব্যবহার করেছে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে, অর্থ পাাঁচার করতে এবং বিএসইসি থেকে সুবিধা পেতে। যিনি শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়েছেন। কারন তার অর্থ পাঁচারসহ শেয়ারবাজারের বিভিন্ন অনিয়ম বিচারের আওতায় আনা হলে শাস্তির মধ্যে পড়তে হবে।
জাভেদ অপগ্যানহ্যাপেন জেনারেশন নেক্সট ফ্যাশনের পরে এসএস স্টিলকে শেয়ারবাজার আনেন। যিনি জেনারেশন নেক্সটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরে কোম্পানিটি থেকে বেরিয়ে গেছেন। যে কোম্পানিটি এখন ধুকে ধুকে চলছে।
আইপিওকালীন জেনারেশন নেক্সট ফ্যাশনে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ছিলেন জাভেদ অপগেনহ্যাপেন। আইপিওকালীন কোম্পানিটিতে তার ৯৩ লাখ ১০ হাজার বা ১০.৬৮ শতাংশ শেয়ার ছিল। যিনি এই শেয়ারের উপর ২০১১ ও ১২ সালে ২০ শতাংশ করে ৪০ শতাংশ বোনাস শেয়ার নেন। যা ২০১৩ সালে রাইট শেয়ারের আবেদনের আগেই বিক্রয় করে দেন। এছাড়া পরবর্তীতে প্রাপ্ত বোনাস শেয়ারসহ সব বিক্রয় করে দিয়েছেন।
এরপরে জাভেদ অপগ্যানহ্যাপেন শেয়ারবাজারে আনেন এসএস স্টিল। দূর্বল এ কোম্পানিটিকে শেয়ারবাজারে আনতে কোটি কোটি টাকা অবৈধভাবে ব্যয় করেন। এক্ষেত্রে তিনি শেয়ার ও নগদ অর্থ লেনদেন করেন। যে কোম্পানিও এখন দূর্বল। তবে কোম্পানির নামে আছে হাজার কোটি টাকার বেশি ঋণ। যা ব্যবহার করেন ব্যক্তিগত কাজে।
বর্তমানে জাভেদের আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে আনা তার এসএস স্টিল কোম্পানিটি রয়েছে। যে কোম্পানিটির অবস্থা খুবই শোচণীয়। যেকোন সময় যেকোন কিছু ঘটতে পারে। ভূয়া প্লেসমেন্টের মাধ্যমে অতিরঞ্জিত করে কোম্পানিটিকে শেয়ারবাজারে আনা হয়েছিল। ২০২০ সালে কোম্পানিটির বিরুদ্ধে প্লেসমেন্ট ইস্যু করা ১ কোটি ৮০ লাখ শেয়ার আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ওই শেয়ার ফ্রিজ করে দেয়।
কোম্পানিটির আর্থিক হিসাব নিয়ে নিরীক্ষকের নিরীক্ষাতেও উঠে এসেছে বিভিন্ন অনিয়ম। যা তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিএসইসি।
অনিয়মের বিষয়ে শেয়ারাবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থ বাণিজ্যকে বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে। এসএস স্টিলেও তার ব্যতিক্রম হবে না।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউউপিপিএফ) দাঁড়িয়েছে ১৮ কোটি ১৭ লাখ টাকা। কিন্তু এ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে এ পরিমাণ অর্থ নেই। এমনকি ওই অর্থ কোথায় এবং কার কাছে আছে, তার হদিস পাননি নিরীক্ষক। যে ব্যাংক হিসাব পরিচালনার জন্য কোম্পানিটিতে কোন ট্রাস্টি নেই।
নিরীক্ষক আরও জানিয়েছেন, কোম্পানিটিতে শেয়ার মানি ডিপোজিট হিসেবে ৫৩ কোটি ৭৬ লাখ টাকা রয়েছে। তবে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা অনুসারে, শেয়ার মানি ডিপোজিট হিসেবে অর্থ গ্রহণের ৬ মাসের মধ্যে সেই অর্থ শেয়ার ক্যাপিটালে রুপান্তর (কনভার্ট) করতে হয়। যা না করে এফআরসির নির্দেশনা লঙ্ঘন করেছে এসএস স্টিল কর্তৃপক্ষ।
কোম্পানিটির ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেস (সিডব্লিউআইপি) ভুল তথ্য দেওয়া আছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যা নিয়ে গত অর্থবছরের আর্থিক হিসাবেও আপত্তি জানিয়েছিল নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, এসএস স্টিল কর্তৃপক্ষ প্রতি মেট্রিক টনে ২০০০ টাকা সঞ্চিতি গঠন করা দরকার। যা না করে কোম্পানি কর্তৃপক্ষ অতিরঞ্জিত মুনাফা ও অনেক দায় কম দেখিয়েছে।
এ কোম্পানিটির আর্থিক হিসাবে ৪৬ কোটি ৪৮ লাখ টাকার ডেফার্ড ট্যাক্স দায় দেখানো হয়েছে। তথ্যের অভাবে ডেফার্ড ট্যাক্সের সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক।
উল্লেখ্য, ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এসএস স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩২৮ কোটি ৬৩ লাখ টাকা। এরমধ্যে ৬৯.০৬ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির শনিবার (২৮ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৮০ টাকায়।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- এক বছরে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি
- বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ
- ১১ বোয়িং কেনার চুক্তি
- বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ার পার্কিং ও সফটওয়্যারে কারসাজির অভিযোগ
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরেই ছিলেন রাধিকা
- বিয়েতে বাড়তি খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ
- শেয়ারবাজারে পতন, সঞ্চয়ে ঝোঁক
- বিএটিবিসির মাধ্যমে সরকারের আয় ৪০ হাজার কোটি টাকা
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














