লোকসানকে মুনাফা দেখিয়েছে মুন্নু সিরামিক
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে একসময়ের কারসাজির শেয়ার মুন্নু সিরামিক। যার নেতৃত্বে ছিল কোম্পানিটির ওইসময়কালীন ফিন্যান্স ডিরেক্টর ফয়েজ উল্লাহ। তবে এখনো কোম্পানিটির শেয়ার নিয়ে মাঝেমধ্যে কারসাজির চেষ্টা করা হয়। এজন্য কৃত্রিম আর্থিক হিসাব বানানো হয়। যা সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরেও বানানো হয়েছে। তারা লোকসানকে মুনাফা হিসেবে দেখিয়েছে।
মুন্নু সিরামিক কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৩৯ টাকা মোট ১ কোটি ৪৭ লাখ টাকার নিট মুনাফা দেখিয়েছে। তবে কোম্পানি কর্তৃপক্ষ ওই অর্থবছরে ভ্যাট, আয়কর ও পাওনা টাকার বিপরীতে সঞ্চিতিবাবদ ব্যয় না দেখিয়ে এই কৃত্রিম মুনাফা দেখিয়েছে।
কৃত্রিম মুনাফা দেখানো এ কোম্পানিটির শেয়ার দর গত কয়েকদিন টানা বাড়ছে। এরমধ্যে ৭ জানুয়ারির ৬০.৬০ টাকার শেয়ারটি ২০ জানুয়ারি ৮১ টাকায় উঠে এসেছে। অর্থাৎ গত ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০.৪০ টাকা বা ৩৪ শতাংশ।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে ৩০ কোটি ২৭ লাখ টাকার পণ্য বিক্রি দেখানো হয়েছে। কিন্তু ভ্যাট রিটার্ন অনুযায়ি এ বিক্রির পরিমাণ ২৪ কোটি ৩৬ লাখ টাকা। এর অর্থ ভ্যাট রিটার্নের থেকে ৫ কোটি ৯১ লাখ টাকার বেশি পণ্য বিক্রি করা হয়েছে। ওই বিক্রির উপরে ভ্যাট আসে ৮৮ লাখ টাকা। যা ব্যয় হিসেবে দেখানো হয়নি। অর্থাৎ ৮৮ লাখ টাকার মুনাফা বেশি দেখানো হয়েছে।
এদিকে কোম্পানি কর্তৃপক্ষ নতুন আয়কর আইন অনুযায়ি ২০২৩-২৪ অর্থবছরে আয়কর গণনা করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া কোম্পানিটির উপর ২০২২-২৩ অর্থবছরের উপর রাজস্ব বোর্ড অতিরিক্ত ৪৫ লাখ টাকার আয়কর ধার্য করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যা কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-৮ অনুযায়ি ২০২৩-২৪ অর্থবছরের ইনকাম স্টেটমেন্টে ব্যয় হিসেবে দেখায়নি। এর মাধ্যমে তারা ওই অর্থবছরে সমপরিমাণ মুনাফা বেশি দেখিয়েছে। তারা ওই অতিরিক্ত আয়করকে সরাসরি রিটেইন আর্নিংসের সঙ্গে সমন্বয় করেছে।
মুন্নু সিরামিকে গ্রাহকদের কাছে ৩৬ মাসের বেশি সময় ধরে ১ কোটি ৯৯ লাখ টাকার পাওনা অর্থ পড়ে রয়েছে। কিন্তু এ নিয়ে কোন সঞ্চিতি গঠন করেনি কোম্পানি কর্তৃপক্ষ। অথচ ওই অর্থ আদায়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। এ কারনে সঞ্চিতি গঠন করা দরকার। যা না করে অতিরঞ্জিত মুনাফা দেখানো হয়েছে।
এসব বিষয়ে শেয়ারাবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থ বাণিজ্যকে বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে কোম্পানিটির পণ্য রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যা গ্যাস সংকটের কারনে হয়েছে।
কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে ৮ কোটি ৫ লাখ টাকার ওয়েস্টেজ বিক্রি করা হয়েছে বলে আর্থিক হিসাবে জানানো হয়েছে। তবে এই বিক্রয় পরিচালনার জন্য কোম্পানি যথাযথ পদ্ধতি মেনে চলেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া ওই টাকার অধিকাংশ নগদে লেনদেন করে আয়কর আইন ভঙ্গ করেছে।
আরও পড়ুন....
শেয়ার কারসাজির ফাইন ফুডসের কৃত্রিম মুনাফা
নিরীক্ষক জানিয়েছেন, মুন্নু সিরামিকের ৪১ কোটি ৭৪ লাখ টাকার মজুদ পণ্য দেখানো হয়েছে। তবে এ মজুদ পণ্যের ক্যাটাগরি ভিত্তিক তথ্য দিতে পারেনি।
উল্লেখ্য, ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মুন্নু সিরামিকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৭ কোটি ৭২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬২.৫৭ শতাংশ। কোম্পানিটির সোমবার (২০ জানুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ৮১ টাকায়।
পাঠকের মতামত:
- বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি আসছে
- ইংল্যান্ডে ফেরা নিয়ে বড় আভাস দিলেন হ্যারি কেইন
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন
- এবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- লুজারের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে ছয় কার্যদিবস পর উত্থান
- গেইনারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- রবিবার লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- রবিবার প্রিমিয়ার লিজিংয়ের লেনদেন বন্ধ
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- মিথুন নিটিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৪৪৪ শতাংশ
- রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৩.৩৫ লাখ কোটি
- ‘আমার শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’
- ‘ক্যামেরার দিকে সালমান তাকালেই ম্যাজিক ঘটে’
- সংকটে বুক বিল্ডিংয়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করা এস্কয়ার নিট
- স্থগিত হিসাবের সঙ্গে যুক্ত অন্য হিসাবের তথ্যও চায় বিএফআইইউ
- এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩২ লাখ ডলারের এলসি অনুমোদন
- দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, বললেন ক্যারি
- ডারউইন জয়ের পর র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
- শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন
- আজও লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে রিলায়েন্স ওয়ান
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করল বাংলাদেশ ব্যাংক
- ২০ শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন পেল এনসিসি ব্যাংক
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
- শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপ, একটি উদ্ধার
- ‘বিজেপির আইটি সেল টাকা দিয়ে আমার মেয়েকে ট্রোল করে’: শত্রুঘ্ন
- বদলাচ্ছে অর্থবছর, বাড়তে পারে উন্নয়নকাজের গতি
- ৩০ বছরের চুক্তিতে খুলছে দুই বন্ধ টেক্সটাইল মিল
- স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি
- বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, পাঁচজনের বেতন অবনমন
- শেষ দিনে ভারতের চাই ৬ উইকেট, শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান
- ফারুক কেন ছিলেন অন্যদের চেয়ে আলাদা
- সেনা ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বেচবে ইউসিবি
- বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির
- সমুদ্রতটে অপুর স্টাইলিশ লুক, নজর কাড়ল কালো পোশাক
- এ বছরেই বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
- ৭৮ কোটি টাকা খরচের পর বাতিল হচ্ছে জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- মুনাফার আড়ালে সংকটে ইবিএল
- সিরিজ জিততে এসেছি
- মামলা প্রত্যাহারেই মিলবে নীতি সহায়তা
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ৭ অক্টোবর
- মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- এসইএমএল গ্রোথ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এএমসিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইএফআইএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- হাজী আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা
- ছয় মাসে শেয়ারবাজারে সংস্কার, সূচকে ৫ শতাংশের বেশি উত্থান
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














