ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

রিল্যায়েন্স ওয়ানের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

২০২৫ জানুয়ারি ২৭ ০৯:৪০:৪০
রিল্যায়েন্স ওয়ানের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ৬৪ শতাংশ মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ০.২৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৪ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০৯ টাকা বা ৬৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ০.০৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৩ টাকা। এতে করে মুনাফা কমেছে ০.০৪ টাকা বা ০.৩১ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১.০১ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন