ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লোকসান বেড়েছে ১৩৮ শতাংশ

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১১:৫৩:৫৭
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লোকসান বেড়েছে ১৩৮ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১৩৮ শতাংশ লোকসান বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.১৯) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.০৮) টাকা। এতে করে লোকসান বেড়েছে ০.১১ টাকা বা ১৩৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪৬) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (০.০৬) টাকা। এতে করে লোকসান বেড়েছে ০.০৪ টাকা বা ৬৬৭ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭.৯৭ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন