ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ইউনিলিভারের মুনাফার ১৫০% লভ্যাংশ ঘোষণা

২০২৫ মার্চ ০৫ ১১:২২:২০
ইউনিলিভারের মুনাফার ১৫০% লভ্যাংশ ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ১৫০% লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৩৪.৬২ টাকা মুনাফা হলেও লভ্যাংশ ঘোষণা করেছে ৫২ টাকা। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ১৭.৩৮ টাকা কোম্পানির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

ইউনিলিভারের ২০২৪ সালে শেয়ারপ্রতি ৩৪.৬২ টাকা হিসাবে ৬৬ কোটি ৭৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৫২০ শতাংশ বা শেয়ারপ্রতি ৫২ টাকা হিসেবে মোট ১০০ কোটি ২৩ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ মুনাফার থেকে ৩৩ কোটি ৫০ লাখ টাকার বেশি বা মুনাফার ১৫০% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই অতিরিক্ত অংশ সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

ইউনিলিভারের আগের বছরের তুলনায় ২০২৪ সালে ৩১% ব্যবসায় পতন হয়েছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৪৯.৮৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪ সালে হয়েছে ৩৪.৬২ টাকা।

এর আগে ২০২৩ সালে ইউনিলিভারের শেয়ারপ্রতি ৪৯.৮৯ টাকা করে নিট ৯৬ কোটি ১৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই অর্থবছরের জন্য ৩০০ শতাংশ হারে ৫৭ কোটি ৮২ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হয়েছিল। যা ছিল মুনাফার ৬০.১৩ শতাংশ। বাকি ৩৮ কোটি ৩৪ লাখ টাকা বা ৩৯.৮৭ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হয়েছিল।

উল্লেখ্য ইউনিলিভারের বর্তমানে ১৯ কোটি ২৭ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭.২০ শতাংশ। মঙ্গলবার (০৪ মার্চ) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৫১৪.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন