ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

২০২৫ মার্চ ২৭ ১৫:৪৮:৩০
গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানিই মিউচ্যুয়াল ফান্ডের।

এদিন টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির ইউনিট দর ৯.৭৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে - ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট ফান্ডের ৬.২৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ফান্ডের ৫.৩৬ শতাংশ ও এসইএমএল গ্রোথ ফান্ডের ৪.১৭ শতাংশ ইউনিট দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন