ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাঁচ কোটি টাকার রেকিট বেনকিজারের ৭৫ কোটি মুনাফা

২০২৫ এপ্রিল ০৯ ০৯:৩৪:০৬
পাঁচ কোটি টাকার রেকিট বেনকিজারের ৭৫ কোটি মুনাফা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশীয় কোম্পানিগুলো ব্যবসায় সম্প্রসারনের নামে নিয়মিত বোনাস শেয়ার প্রদানের মাধ্যমে মুনাফা কোম্পানিতে রেখে দেয়। তারপরেও মুনাফা বাড়ে না। অথচ বহূজাতিক কোম্পানিগুলো শত শত শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার পরে নিয়মিত মুনাফা বাড়ে। এমনকি নামমাত্র পরিশোধিত মূলধন নিয়েও দেশীয় শত শত কোটি টাকার কোম্পানির থেকে বেশি মুনাফা করে।

ঠিক এমনই ব্যবসা করে আসছে রেকিট বেনকিজার। কোম্পানিটির বিগত ১০ বছরের ইতিহাসে ৫৫০ শতাংশের নিচে লভ্যাংশ দেওয়ার রেকর্ড নাই। যেখানে দেশীয় কোম্পানিগুলোর জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া দূরহ হয়ে উঠে। এরমধ্যে আবার থাকে বোনাস শেয়ার।

রেকিট বেনকিজারের ২০২৪ সালে ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার পরিশোধিত মূলধন দিয়ে শেয়ারপ্রতি ১৫৯.১৭ টাকা হিসেবে ৭৫ কোটি ২১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে।

এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩৩৩০ শতাংশ হারে শেয়ারপ্রতি ৩৩৩ টাকা করে মোট ১৫৭ কোটি ৩৪ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা শেয়ারবাজারের হাজার কোটি টাকার অনেক ব্যাংকের পক্ষেও সম্ভব হয় না।

এর আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ১৭৩.৬৫ টাকা হিসেবে নিট ৮২ কোটি ৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই বছরের ব্যবসায় কোম্পানিটি থেকে ৫৫০ শতাংশ হারে ২৫ কোটি ৯৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

এ হিসাবে রেকিট বেনকিজারের ২০২৪ সালের ব্যবসায় মুনাফা কমলেও লভ্যাংশ ঘোষণার পরিমাণ বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন