ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বিমানবন্দরে সালমানের ছবি তোলা নিয়ে ক্ষুব্ধ দেহরক্ষী

২০২৫ এপ্রিল ১৩ ১৯:২২:৫৮
বিমানবন্দরে সালমানের ছবি তোলা নিয়ে ক্ষুব্ধ দেহরক্ষী

বিনোদন ডেস্ক : প্রায় বছর দেড়েক ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান। যদিও এর মধ্যেই চালিয়ে যাচ্ছেন সিনেমার শুটিং। বিভিন্ন অনুষ্ঠানেও যাচ্ছেন আজকাল। কখনও আবার নিজের খামারবাড়ি চলে যাচ্ছেন অবসর কাটাতে। যদিও এসবের মাঝে সালমানের পাশে যিনি ছায়াসঙ্গী হয়ে আছেন, তিনি শেরা। অভিনেতার দীর্ঘ দিনের নিরাপত্তারক্ষী। মালিকের সব গতিবিধি যেন তাঁর নখদর্পণে।

সালমানকে সারাক্ষণ আগলে রাখছেন শেরা। এবার মুম্বাই বিমানবন্দরে মেজাজ হারালেন তিনিই। সালমানের জীবনের বহু ওঠাপড়ার সাক্ষী শেরা। তাঁর সঙ্গে দেশ-বিদেশে শুট থেকে আদালত পর্যন্ত ঢাল হয়ে সামনে থেকেছেন তিনি। এমনকি সালমানের গ্রেফতারের সময়েও পুলিশের তোয়াক্কা না করে তাঁর সঙ্গে ছিলেন শেরা। শুরু থেকেই সালমানকে ‘মালিক’ বলে ডাকেন তিনি। টানা ২৬ বছর একসঙ্গে থেকে শেরাও এখন খান পরিবারের সদস্য।

রবিবার সকালে সালমান মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন, চারপাশে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। এদিন কোনও ছবি তুলতে চাননি তিনি। তাঁর দেহরক্ষী শেরা নিশ্চিত করেছিলেন, যেন তার ‘মালিক’ বিরক্ত না হন। কিন্তু ততক্ষণে সালমানকে দেখে হইচই শুরু করেন ছবিশিকারিরা।

এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে ছবিশিকারিরা সালমানকে দেখে তীব্রস্বরে চিৎকার করতে শুরু করেন। সালমানের নিরাপত্তারক্ষী বারবার সকলকে সরে যেতে বললেও কেউ কোনও কথা কানে তুলতে রাজি নন। এক পর্যায়ে এসে শেরাকে খানিক আক্রমণাত্মকভাবে কিছু আলোকচিত্রীকে দূরে ঠেলে সরিয়ে দিতে দেখা যায়।

শেরা চিৎকার করে বলেন, ‘‘কেউ দাঁড়াবেন না এখানে, একদম কারও মুখ দেখতে চাই না।’’ কিন্তু এতেও যেন চিড়ে ভেজেনি। ছবিশিকারির দল কথা শুনতে রাজি নয়। ততক্ষণে মেজাজ হারিয়ে ধমক দেন শেরা। বলেন, ‘‘অনেক হয়েছে, যান বলছি।’’ পাশাপাশি, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকেও তিরস্কার করেন। শেষ পর্যন্ত কোনও মতে সালমানকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন শেরা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন