ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

আর্থিক হিসাব প্রকাশ করবে ২৩ কোম্পানি

২০২৫ এপ্রিল ২১ ১৭:০৪:৩৮
আর্থিক হিসাব প্রকাশ করবে ২৩ কোম্পানি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের ১ম ও ৩য় প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ ইন্স্যুরেন্স, রানার অটো, আরএকে সিরামিকস, প্রভাতী ইন্স্যুরেন্স, আজিজ পাইপ, ড্রাগন সোয়েটার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইনডেক্স অ্যাগ্রো, পেনিনসুলা, এপেক্স ট্যানারী, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সিনো বাংলা, কপারটেক, জেমিনি সী, এসিআই, এসিআই ফর্মূলা, শ্যামপুর সুগার মিলস, এডিএন টেলিকম, এবি ব্যাংক, ডেসকো, আরএসআরএম লিমিটেড ও প্রাইম ব্যাংক ।

কোম্পানিগুলোর মধ্যে আগামি ২৩এপ্রিল জেমিনি সী, ২৪এপ্রিল প্রাইম ব্যাংক, রানার অটো, ২৬ এপ্রিল ড্রাগন সোয়েটার, কপারটেক, ডেসকো, ২৭এপ্রিল পেনিনসুলা, এপেক্স ট্যানারী, সিনো বাংলা, ২৮এপ্রিল আরএসআরএম লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স, আজিজ পাইপ, ইনডেক্স অ্যাগ্রো, ট্রাস্ট ব্যাংক, শ্যামপুর সুগার মিলস, এডিএন টেলিকম, ২৯এপ্রিল নর্দার্ণ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, স্ট্যান্ডার্ড ব্যাংক, এসিআই, এসিআই ফর্মূলা, ৩০এপ্রিল এবি ব্যাংকের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। যে সভায় চলতি বছরের ১ম ও ৩য় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে।একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন