ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নেগেটিভ ইক্যুইটি ক্যান্সার, সমন্বিতভাবে সমাধান করা হবে : মাকসুদ

২০২৫ এপ্রিল ২২ ১৯:২১:২৫
নেগেটিভ ইক্যুইটি ক্যান্সার, সমন্বিতভাবে সমাধান করা হবে : মাকসুদ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, নেগেটিভ ইক্যুইটি শেয়ারবাজারের ক্যান্সার। এই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করা প্রয়োজন। এলক্ষ্যে সঠিক পরিকল্পনার মাধ্যমে নেগেটিভ ইক্যুইটির কার্যকর সমাধান বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষ ও অংশীজনরা মিলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দেন।

বুধবার (২২ এপ্রিল) বিএসইসির সাথে ডিবিএ এর নেতৃত্বে শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়াও বিএসইসি’র কমিশনাররা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচনায় ব্রোকারেজ হাউসসমূহের শীর্ষ কর্মকর্তাবৃন্দ পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে বিএসইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান। সাম্প্রতিক সময়ে বাজারের অবস্থা ও বাজার পরিস্থিতিসহ দেশের পুঁজিবাজারে চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ এবং পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন দিক এসময় আলোচনায় উঠে আসে। বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা।

পুঁজিবাজারের উন্নয়নের জন্য নেগেটিভ ইক্যুইটির সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন বলে মতামত দেন শীর্ষ ব্রোকাররা। তারা দেশের পুঁজিবাজারের সমস্যাগুলোর সমাধানে নিজেদের সর্বাত্বক চেষ্টা ও সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন। কমিশন এ ব্যাপারে ডিবিএ ও ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিবৃন্দ এর প্রস্তাবনাসমূহ, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে, গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন