ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মুনাফায় ফিরেছে রানার অটো

২০২৫ এপ্রিল ২৬ ২১:৩৭:২১
মুনাফায় ফিরেছে রানার অটো

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলেসের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২৪-মার্চ ২৫) ব্যবসায় ১০২ শতাংশ উত্থান হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৩.৫৭) টাকা। এতে করে ব্যবসায় উত্থান হয়েছে ৩.৬৪ টাকা বা ১০২ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৩৫) টাকা। এতে করে ব্যবসায় উত্থান হয়েছে ১.৭৮ টাকা বা ১৩২ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫.৯৬ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন