ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ডেসকোর লোকসান কমেছে ৭১ শতাংশ

২০২৫ এপ্রিল ২৭ ০৮:৫৯:০৮
ডেসকোর লোকসান কমেছে ৭১ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেসকোর চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) ব্যবসায় ৭১ শতাংশ লোকসান কমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৯৮) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৬.৮১) টাকা। এতে করে লোকসান কমেছে ৪.৮৩ টাকা বা ৭১ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৮৩) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (১.৮৯) টাকা। এতে করে লোকসান কমেছে ০.০৬ টাকা বা ৩ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.১৬ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন