ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ইস্টার্ন লুব্রিকেন্টের মুনাফা বেড়েছে ২০৯ শতাংশ

২০২৫ এপ্রিল ২৯ ০৯:৫৭:৪৭
ইস্টার্ন লুব্রিকেন্টের মুনাফা বেড়েছে ২০৯ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) ব্যবসায় ২০৯ শতাংশ মুনাফা বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৫.৯৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৮.৩৯ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৭.৫৪ টাকা বা ২০৯ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯.৯৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৪১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৬.৫৩ টাকা বা ১৯১ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯২.১৪ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন