প্রধান উপদেষ্টার বৈঠকেই মাকসুদের অপসারন চান বিনিয়োগকারীরা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ এর লক্ষ্যে রবিবার (১১ মে) অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন অযোগ্য কমিশনের অপসারন চান বিনিয়োগকারীরা। এছাড়া বৈঠকে বিনিয়োগকারীদের কোন প্রতিনিধি না রাখায় ক্ষোভ ছাড়েন তারা। যেখানে তারা স্টেকহোল্ডারদের মধ্যে বিনিয়োগকারীদের প্রতিনিধি রাখার দাবি করেন তারা।
শনিবার (১০ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের নেতারা।
তারা বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বৈঠকে শেয়ারবাজার বুঝে এবং উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এমন কাউকে রাখা হয়নি। যেখানে স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকার, ব্রোকার, সম্পদ ব্যবস্থাপক, বিনিয়োগকারীদের প্রতিনিধিসহ এসব স্টেকহোল্ডারদের কেউ থাকবে না। অথচ এরাই শেয়ারবাজারের বিদ্যমান সমস্যার কারন বুঝে। বিপরীতে যাদের নিয়ে অভিযোগ, তাদেরকেই রাখা হয়েছে বৈঠকে। তাই স্বাভাবিকভাবেই তারা তাদের ব্যর্থতা তুলে ধরবেন না প্রধান উপদেষ্টার কাছে।
তাদের দাবি, বর্তমান বিএসইসি চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের শেয়ারবাজার অব্যাহত পতন। এর কারন হিসেবে মাকসুদ কমিশনের অযোগ্যতাকে দায়ী করেন তারা। তাই এই কমিশনের অপসারন চানা তারা। তবে নিজের আত্মীয় হওয়ায় অর্থ উপদেষ্টা তাকে অপসারন করছেন না বলে অভিযোগ করেন। এমনকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও রাশেদ মাকসুদকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন। এই অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাদেরকে নিয়েই শেয়ারবাজারের উন্নয়ন ও শক্তিশালী করার জন্য বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে অন্যসব স্টেকহোল্ডারদের কেউ থাকবে না। এতে করে ওই বৈঠকে প্রকৃতপক্ষে কোন ভালোকিছু হবে না বলে বিনিয়োগকারীদের বিশ্বাস।
বিনিয়োগকারীদের এ সংগঠনটির নেতারা জানান, মাকসুদ শেয়ারবাজার বুঝেন না। এটা শুধু সাধারন বিনিয়োগকারীদের কথা না। এই কথা এখন বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই মাকসুদের অপসারন করা উচিত।
আরও পড়ুন....
কাউকে পাত্তা দেবেন না, তা হবে না : এনসিপি’র যুগ্ন মূখ্য সমন্বয়ক
মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজার অনেক পিছিয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তারা দাবি করেন। এরমধ্যে তারা তুলে ধরেন -
১। মার্কেট ক্যাপিটেল হারিয়েছে প্রায় ৯০ হাজার কোটি টাকা।
২। মার্কেট সূচক হারিয়েছে প্রায় ১১০০ পয়েন্টস।
৩। ৯০% বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
৪। এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত জরীপে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের প্রতি অনাস্থা দাড়িয়েছে ৯৫% এরও বেশি।
৫। ৯৫% বিনিয়োগকারী তার অপসারণ চাচ্ছেন।
৬। মার্কেট RSI ১১ বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে সর্বনিম্ন এবং বিশ্ব রেকর্ড ও বটে। প্রকৃতপক্ষে বাংলাদেশের পুঁজিবাজার ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে।
৭। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে মন্তব্য করেছেন যে, বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পুঁজিবাজার নিয়ে কোন ধারণা নেই বাস্তব অভিজ্ঞতা ও নেই। এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের কোন সদিচ্ছা নেই। একটি প্রতিষ্ঠান যথাযথভাবে পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বের যোগ্যতা ও গুণাবলী থাকা প্রয়োজন যার কিছুই নেই তার মধ্যে।
৮। কমিশনের উপরে আস্থার সংকটের কারণে গত ৮ মাসেও মৌলভিত্তিক কোন কোম্পানি শেয়ারবাজারে আসার জন্য কোন আগ্রহ দেখায়নি এতে শেয়ারবাজার নিস্তেজ হয়ে পড়েছে।
৯। বিধিতে না থাকা সত্ত্বেও নিজেদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ. যার মধ্যে আপ্যায়ন বাবদ প্রতিমাসে চেয়ারম্যান ৩০০০ টাকা এবং প্রত্যেক কমিশনারের জন্য ২৫০০ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে চেয়ারম্যান প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং কমিশনার গন ১৫০০০ টাকা করে উত্তোলন করেছেন এবংসরকারি নিয়ম অনুযায়ী কমিটির সদস্যদের প্রতি সভার সম্মানিত ভাতা বাবদ, ৩০০০ থেকে ৫০০০টাকা প্রধানের উল্লেখ থাকলেও বাস্তবে তারা প্রতি মাসে মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেখে বহিঃসদস্যদের প্রতি দুই লক্ষ টাকা প্রদান করা হচ্ছে। যা সম্পূর্ণরূপে পুঁজিবাজার স্বার্থ বিরোধী এবংবেয়াইনী।
১০। বিধির বিভিন্ন শর্ত ও যোগ্যতা শিথিল করে নিজের পছন্দ মত বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানিতে স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে।
১১। সিকিউরিটিজ আইন বহির্ভূত ভাবে বিনিয়োগকারীদের Customer Consolidated Account(CCA) একাউন্টে অর্জিত সুদ প্রধান থেকে বিনিয়োগকারীদেরকে বঞ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেনযা বিনিয়োগ কারিগণের স্বার্থের পরিপন্থী।
১২। বর্তমান কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগন কর্তৃক পুঁজিবাজারে অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দায়িত্ব গ্রহণের পরপরই কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বহু সংখ্যক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছেন। যার মাধ্যমে লক্ষাধিক বিনিয়োগকারীদেরকে পথে বসিয়ে দেওয়া হয়েছে।
১৩। ৯ মে ২০২৫ইং তারিখ অনুযায়ী প্রতিবেশী দেশগুলো এবং আমাদের দেশের পুঁজিবাজারের সূচক নিম্নরূপ:
ভারত : (BSE Index 79,454)
পাকিস্তান : ( KSE Index 1,07,174)
বাংলাদেশ : ( DSE Index 4, 802 )
এই চিত্র প্রমাণ করে বাংলাদেশের পুঁজিবাজার ধ্বংসের দ্বারপ্রান্তে। অতএব উপরে উল্লেখিত তথ্যের ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের পুঁজিবাজারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ অনিবার্য এবং অতি জরুরী।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- সাপ্তাহিক লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সাপ্তাহিক লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে














