সাংবাদিক ও ক্রিকেটারদের মধ্যে কোনো দেয়াল নেই
খেলাধূলা ডেস্ক : অন্য সব ক্রিকেটারের সাথে তার একটা বড় পার্থক্য আছে। তিনি শুধুই ক্রিকেটার নন, ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খেলতেন। ঢাকার ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর সিনিয়র ডিভিশন ফুটবল লিগেও খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল।
পাকিস্তান আমলে ৫০ ও ৬০ দশকের অন্যতম প্রতিষ্ঠিত শক্তি ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের হয়ে আশির দশকের শেষভাগে ঢাকার ক্লাব ফুটবলের প্রধান আসর সিনিয়র ডিভিশন ফুটবল লিগে নিয়মিত খেলেছেন বুলবুল।
ভারতীয় ফুটবল ইতিহাসের সবসময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ‘অর্জুন পুরস্কার’ পাওয়া সাব্বির আলী ছিলেন ভিক্টোরিয়ায় তার স্ট্রাইকিং পার্টনার। তাই ঢাকা স্টেডিয়ামের সাথে আমিনুল ইসলাম বুলবুলের নাড়ির সম্পর্ক।
এক সময় এই স্টেডিয়াম চত্বর ছিল তার প্রতিদিনকার গন্তব্য। ঢাকা স্টেডিয়ামের পাশাপাশি এই এলাকায় স্থাপিত ক্রীড়া সাংবাদিকদের ২ পুরোন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা ‘বিএসজেএ’ আর বাংলাদেশ প্রেস অ্যাসোসিয়েশন ‘বিএসপিএ’ অফিসে এসে এক কাপ চা খাওয়া এবং সাংবাদিকদের সাথে দেখা সাক্ষাৎ করাটা তার অনেক দিনের অভ্যাস।
খেলা ছেড়ে অস্ট্রেলিয়া প্রবাসী হওয়ার পর যতবার বাংলাদেশে এসেছেন, প্রায় প্রতিবার বিএসজেএ ও বিএসপিএ অফিসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দেখা করেছেন। সবার সঙ্গে কুশল বিনিময়ও করেছেন বুলবুল।
আজ ১ জুন কুল বিএসজেএ মিডিয়া ফুটবলের ফাইনাল শেষে বিএসজেএর প্রীতি ভোজ ছিল। আর তিনি এসেছিলেন এনএসসিতে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতে। তারপর বেলা ৪টার দিকে হঠাৎ বিসিবি ডিরেক্টর মঞ্জুরুল আলমকে সঙ্গে নিয়ে বিএসজেএ চলে আসলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি।
আচরণ, কথাবার্তা ও শরীরী ভাষা ঠিক একদম সেই আগের মতই। বরাবরের বিনয়ী বুলবুল আজও সেই রকম নম্র। সবার সঙ্গে কথা বললেন বিনয় আর সৌজন্যতাবোধ নিয়ে। পূর্ব পরিচিতজনদের সঙ্গে এমনভাবে মিশে গেলেন, দেখে বোঝার উপায় ছিল না তিনি দেশে থাকেন না। যেচে সবার খোঁজখবর নিলেন। হাসিমুখে কথা বললেন।
ওদিকে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে একটা মিটিং আছে। তার জন্য বসে আছেন ক্রিকেটেরই লোকজন। সময় নিয়ে বসা ও কথা বলা কঠিন। সাংবাদিকদের অনুরোধ রেখে খানিকক্ষণ বসলেন। কথাও বললেন আমিনুল ইসলাম বুলবুল।
মাঠের ঘাসের সঙ্গে তার সম্পর্ক। বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেটের উত্তরন, উন্নয়ন ও টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি-সব কিছুর সঙ্গেই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বুলবুলের নাম। তাই দেশের ক্রিকেটে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা সম্পর্কেও তার ধারণা খুব পরিষ্কার।
সে কথা স্মরণ করে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এ দেশে ক্রিকেটার ও ক্রিকেট কর্মকর্তা এবং ক্রীড়া সাংবাদিকদের সম্পর্কটা খুব ভালো। খুবই বন্ধু বৎসল। সাংবাদিক ও ক্রিকেটারদের মধ্যে কোনো দেয়াল নেই। বিশ্বের কোনো টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার, কর্মকর্তার সঙ্গে সে দেশের ক্রীড়া সাংবাদিকদের এত মধুর সম্পর্ক নেই।
‘অস্ট্রেলিয়া ও অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোতে একজন ক্রিকেটার ও কোচ-সংগঠকের সঙ্গে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে তারপর কথা বলতে হয়। আমাদের বাংলাদেশে তার দরকার পড়ে না। এদেশে ক্রিকেটার ও জার্নালিস্টদের সম্পর্ক অনেক ভালো। ভাতৃপ্রতীম সম্পর্ক। সেটা ক্রিকেট উত্তরনে বরাবরই ইতিবাচক ভূমিকা রেখেছে। এমনকি দেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতেও বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা ছিল অনেক। তাদের ইতিবাচক মানসিকতা ও লিখনী আমাদের ক্রিকেটের বিশ্ব মঞ্চে উঠতে ইতিবাচক ভূমিকা রেখেছে।’
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














