সোমবার থেকে ঢাকায় পাওয়া যাবে নতুন টাকা
অর্থ বাণিজ্য ডেস্ক : রাজধানীর ব্যাংক শাখাগুলোতে সোমবার (০২ জুন) থেকে নতুন নকশার নোট পাওয়া যাবে। আগামিকাল থেকে সাধারণ মানুষ বিভিন্ন ব্যাংক থেকে এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।
জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পরিবর্তে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিকৃতি–সংবলিত নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার থেকে প্রাথমিকভাবে সীমিত পরিসরে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বিতরণ করছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস। পাশাপাশি ব্যাংকগুলোতে বিতরণ শুরু হয়েছে।
তবে চাহিদা অনুযায়ী নতুন নোট দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এ জন্য ঈদের ছুটির আগে রাজধানী ছাড়া অন্য জেলা শহরে এসব নোট মিলবে না।
বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে আজ যে ১০টি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে, ব্যাংকগুলো হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ্-বাংলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ও ব্র্যাক ব্যাংক।
এসব ব্যাংকের লোকাল অফিসকে নতুন টাকা দেওয়া হয়েছে। আগামিকাল অন্য ব্যাংককে নতুন টাকা দেওয়া হবে। এসব টাকা সোমবার থেকে বিতরণ শুরু করবে ব্যাংকগুলো। তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে, তা নিজেরাই ঠিক করবে।
জানা গেছে, ঈদের আগে সর্বোচ্চ ২০০ কোটি টাকা মূল্যমানের নোট ছাপানো সম্ভব হয়েছে। এসব নোটের মধ্যে বেশির ভাগই ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে। বাকি টাকা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিনিময় করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটি শতভাগ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে থাকছে বেঙ্গল টাইগারের মুখ। নোটটিতে থাকছে বেগুনি রঙের আধিক্য। নোটের সামনে বাঁ পাশে থাকছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ছবি। নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে জাতীয় সংসদ ভবনের ছবি।
গভর্নর স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটিও শতভাগ সুতি কাগজে মুদ্রিত। এই নোটে জলছাপ হিসেবে থাকছে বেঙ্গল টাইগারের মুখ। নোটটিতে গাঢ় বাদামি রঙের আধিক্য। এটির সামনের বাঁ পাশে আহসান মঞ্জিলের ছবি। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি। আর পেছনে জলছাপের ডান পাশে থাকছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর ছবি। গভর্নর স্বাক্ষরিত ২০ টাকার ব্যাংক নোটটিও শতভাগ সুতি কাগজে মুদ্রিত। এটিতেও জলছাপ হিসেবে থাকছে বেঙ্গল টাইগারের মুখ। ২০ টাকার এই নোটে সবুজ রঙের আধিক্য। নোটটির সামনের বাঁ পাশে ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দিরের ছবি। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং পেছনে জলছাপের ডান পাশে থাকছে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি।
গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর টাকা ছাপানো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। কারণ, সব ধরনের টাকা ও ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। পাশাপাশি যেসব নোট ছাপানো ছিল, তা–ও বাজারে ছাড়া বন্ধ করে দেয়। ফলে ছেঁড়াফাটা ও পুরোনো ময়লা নোটে বাজার সয়লাব হয়ে যায়। এ জন্য নতুন টাকার চাহিদা এখন তুঙ্গে।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














