জুলাইয়ের ১৯ দিনে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি (১.৫২ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)। চলতি মাসের বাকি দিনগুলোতেও এ গতি অব্যাহত থাকলে, জুলাই মাস শেষে রেমিট্যান্স প্রায় আড়াই কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
রবিবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিট্যান্সে এ ধারাবাহিকতা এসেছে।
সবশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
সদ্য সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্ক এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার মজুতের এই অঙ্ক গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের জুনে রিজার্ভ ছিল ৩১ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৫ বিলিয়ন ডলার বেশি। ২০২৩-২৪ অর্থবছর শেষে মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭১ বিলিয়ন ডলার। এছাড়া ২০২৪-২৫ অর্থবছর শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থবছর শেষে বিপিএম-৬ ছিল ২১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।
এদিকে, আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে প্রাক্কলন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের মিডিয়াম টার্ম ম্যাক্রোইকোনমিক পলিসি স্টেটমেন্ট অনুযায়ী, আগামী অর্থবছরে রপ্তানিতে ১০ শতাংশ, আমদানিতে ৮ শতাংশ এবং রেমিট্যান্সে ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হয়েছে।
পাঠকের মতামত:
- পরোটা উৎপাদন বাড়াবে গোল্ডেন হারভেস্ট
- আজিজ পাইপসের আড়াই মাসে ৬৭ শতাংশ দর বৃদ্ধি
- রিজেন্ট টেক্সটাইলের দেড় মাসে ৭০ শতাংশ দর বৃদ্ধি
- আনলিমা ইয়ার্নের দেড় মাসে ৭৮ শতাংশ দর বৃদ্ধি
- জুলাইয়ে প্রেক্ষাগৃহে আসছে মস্কো পুরস্কারজয়ী ছবি মাস্তুল
- সময়টা ভালো যাচ্ছে না, দোয়া চাইলেন অভিনেত্রী
- বিএসইসির পক্ষে আপিল বিভাগের দুই গুরুত্বপূর্ণ রায়
- অস্তিত্ব সংকটে শেয়ারবাজারের ৪২ কোম্পানি
- ৯ পরিচালক কিনবেন ৩১ কোটি টাকার শেয়ার
- আজও লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে ন্যাশনাল ফিড মিলস
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- উত্থানে ফিরল শেয়ারবাজার
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- বিডি থাইয়ের ১ মাসে ৬৬% দর বৃদ্ধি
- পূবালি ব্যাংকের নগদ কমিয়ে বাড়ল স্টক ডিভিডেন্ড
- ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি ৫২৫ টাকার লোকসান গোপন
- কয়েক ঘণ্টাতেই ফিরল ৮ লক্ষ কোটির সম্পদ
- ১৩ বছর বয়সে প্রথম আলাপ
- গোবিন্দ-সুনীতাকে ঘিরে গুঞ্জন ও টিনার প্রতিক্রিয়া
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান
- ব্লক মার্কেটে ৫৯ কোটি টাকার লেনদেন
- পতনে নামল শেয়ারবাজার
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- শেয়ারবাজারে লেনদেনের সময় ১০ মিনিট বৃদ্ধি
- সাইফ পাওয়ারটেকের ৩৩% দর বৃদ্ধি
- আইপিডিসি ফাইন্যান্সের নয় কার্যদিবসে ৪৪% দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান কমেছে ৬৭ শতাংশ
- বার্জার পেইন্টসের ৫২৫% লভ্যাংশ ঘোষনা
- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে বিতর্কে সোনম!
- কত মোটা হয়ে গেছ!
- করছাড় নয়, সেবার মানোন্নয়নেই পরিবর্তন সম্ভব
- আলিবাবার বিনিয়োগ কৌশলে পরিবর্তন: চাপে দারাজ বাংলাদেশ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- এবার সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন সাময়িক স্থগিত
- আতঙ্ক নয়, লেনদেন চালিয়ে যাওয়ার অনুরোধ ইসলামী ব্যাংকের
- শেয়ারবাজারে উত্থান অব্যাহত
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- আগামীকাল ২ কোম্পানির লেনদেন বন্ধ
- লাফার্জ হোলসিমের লভ্যাংশ বিতরণ
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আইপিডিসি ফাইন্যান্স
- সিকদার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১০ শতাংশ
- সিকদার ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- ফের ক্যামেরার নেপথ্যে আরিয়ান খান
- বিবাহবিচ্ছেদ নয়, সম্পর্ক রক্ষার চেষ্টায় বিজয়–সঙ্গীতা
- পুরো পর্ষদ বাতিল, দায়িত্ব নিলো কেন্দ্রীয় ব্যাংক
- বাজেট শেয়ারবাজারবান্ধব: সিএসই
- ২ হাজার ৬৭০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক
- শেয়ারবাজারে বড় উত্থান
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বিডি থাই অ্যালুমিনিয়াম
- দুলামিয়া কটনের ৫১% দর বৃদ্ধি
- গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না সানলাইফ ইন্স্যুরেন্স
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- মূলধন ও সম্পদ ব্যবস্থাপনায় বিধি লঙ্ঘন, চাপে অগ্রণী ইন্স্যুরেন্স
- দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- বাজেট শেয়ারবাজার উন্নয়ন ও বিনিয়োগবান্ধব
- চাপে মধ্যবিত্ত ও পেনশনভোগীরা
- বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি
- দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের
- ‘এদের মধ্যে পাকিস্তানপ্রেম বেশি’
- একাধিক বক্সঅফিস ব্যর্থতার পর সিদ্ধান্তে পরিবর্তন
- বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৯৬৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














