ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মেঘনা ইন্স্যুরেন্সে আইনের ব্যত্যয়, আছে ৪৩ কোটি টাকার আয়কর জটিলতা

২০২৫ জুলাই ২৩ ০৮:৪৮:২১
মেঘনা ইন্স্যুরেন্সে আইনের ব্যত্যয়, আছে ৪৩ কোটি টাকার আয়কর জটিলতা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বীমা আইন ও শ্রম আইন পরিপালন করছে না। এর মাধ্যমে প্রতারণা করছেন কোম্পানিটির কর্মীদের সঙ্গে। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনাও মানছে না। যে কোম্পানিটিতে প্রায় ৪৩ কোটি টাকার আয়কর নিয়ে জটিলতা রয়েছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, প্রতিটি কোম্পানিতে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু মেঘনা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।

এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে জানিয়েছেন, আর্থিক প্রতিষ্ঠান খাতে আইনটি কার্যকর না করার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএফআইডি। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনও আবেদন করেছে। এরপরে দীর্ঘদিন অতিবাহিত হলেও শ্রম মন্ত্রণালয় থেকে বীমা খাতে ডব্লিউপিপিএফ করতে হবে না, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তা সত্ত্বেও আইন অনুযায়ি ফান্ড গঠন করেনি মেঘনা ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানিটিতে ২০০৮-২০২১ সাল পর্যন্ত সময়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃপক্ষ ৪২ কোটি ৬৪ লাখ টাকার আয়কর দাবি করেছে। এর বিপরীতে কোম্পানি কর্তৃপক্ষ উচ্চ-আদালতে মামলা করেছে।

বীমা কোম্পানি আইন ২০১০ অনুযায়ি উদ্যোক্তা/পরিচালকদের নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে শেয়ার ধারন থাকতে হবে ৬০%। আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি কমপক্ষে এ শেয়ার ধারন হতে হবে ৩০%। কিন্তু মেঘনা ইন্স্যুরেন্সে এ শেয়ার ধারনের হার ২৯.২৫%। অর্থাৎ বীমা আইন ও বিএসইসির নির্দেশনা উভয়ই লঙ্ঘন করেছে এই বীমা কোম্পানি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি টাকা। এরমধ্যে ৭০.৭৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (২২ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ২৪.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন