ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সোনালি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা

২০২৫ জুলাই ২৪ ০৯:৫১:৪১
সোনালি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৪৯ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৬০ টাকায়।

সোনালি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ৩১ আগস্ট বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১৭ আগস্ট রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন