ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ফারইস্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৩৭ শতাংশ

২০২৫ জুলাই ২৭ ১০:১৬:৫১
ফারইস্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৩৭ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৫) ব্যবসায় ৩৭ শতাংশ লোকসান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফারইস্ট ফাইন্যান্সের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.১০) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (২.২৭) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৮৩ টাকা বা ৩৭ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৯৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.১৫) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৮০ টাকা বা ৭০ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (৫৩.৫৮) টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে