ওয়ালটন হাই-টেকের সঙ্গে একীভূত হবে ওয়ালটন ডিজি-টেক
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত হচ্ছে প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই উদ্যোগে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট লাইনে যুক্ত হবে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, পিসিবি, ইলেকট্রিক বাইকের মতো উচ্চ প্রযুক্তিসম্পন্ন অসংখ্য নতুন পণ্য সামগ্রী।
ফলে ওয়ালটন হাই-টেকের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি পাবে, বাজার পরিধির আরো সম্প্রসারণ ঘটবে; কমবে পরিচালন ব্যয়। সেই সঙ্গে দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদন খাত আরো সমৃদ্ধ হবে। হাই-টেক ও ডিজিটাল পণ্য উৎপাদনের হাব হিসেবে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা ঘটবে।
একীভূতকরণের লক্ষ্যে বুধবার (৩ সেপ্টেম্বর) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ৪৬তম পরিচালনা পর্ষদ সভায় এই একীভূতকরণ (মার্জার) সংক্রান্ত এমওইউ অনুমোদিত হয়েছে।
একীভূতকরণ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম বলেন, ওয়ালটন ডিজি-টেক দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে গুণগতমানের উচ্চ প্রযুক্তিসম্পন্ন আইটি পণ্য সরবরাহের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করে চলেছে ওয়ালটন ডিজি-টেক। এই একীভূতকরণ হলে ওয়ালটন হাই-টেকের ব্যবসার আরো সম্প্রসারণ ঘটবে। এতে বিনিয়োগকারীরা আরো বেশি লাভবান হবেন।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। শুরু থেকেই পুঁজিবাজারে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সব ধরনের কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনা করছে ওয়ালটন হাই-টেক। যার ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। মৌলভিত্তিসম্পন্ন এই প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হলে ওয়ালটন হাই-টেক আরো সমৃদ্ধ হবে এবং প্রতিষ্ঠানটির ব্যবসা আরো সম্প্রসারিত হবে।
ওয়ালটন সূত্রে জানা গেছে, এই একীভূতকরণ সম্পন্ন হলে ওয়ালটন হাই-টেকের প্রোডাক্ট লাইন আরো শক্তিশালী হবে। প্রতিষ্ঠানটি নতুন করে লিথিয়াম ব্যাটারি কারখানা স্থাপন করছে। একই সঙ্গে দেশে ব্যাপকভিত্তিতে পরিবেশবান্ধব ই-বাইক উৎপাদনে যাচ্ছে ওয়ালটন হাই-টেক। ফলে ই-বাইকের ক্রমবর্ধমান চাহিদা পূরণের মাধ্যমে এ খাতে শক্তিশালী অবস্থান তৈরির অপার সম্ভাবনা রয়েছে ওয়ালটন হাই-টেকের।
স্থানীয় বাজারের সিংহভাগ চাহিদা পূরণের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন নতুন দেশে ব্যবসা সম্প্রসারণ করে চলেছে ওয়ালটন হাই-টেক। এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে নতুন করে সাতটি দেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সর্বাধুনিক উদ্ভাবনী প্রযুক্তি, টেকসই ও উচ্চ গুণগতমান, বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব ও মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে আছে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য। ফলে অতি অল্প সময়ের মধ্যে দেশের বাজারে শীর্ষস্থানের পাশাপাশি বৈশ্বিক বাজারেও ওয়ালটন ব্র্যান্ড ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে।
পাঠকের মতামত:
- ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ১৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৮ শতাংশ
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২১ শতাংশ
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ৭ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে
- চমক দেখিয়ে ৩৫ বছর বয়সী ওয়েলবেককে দলে ভেড়াল চেলসি
- দুই গোলে এগিয়েও জিততে পারল না রিয়াল, মরিনহোর ফেরার ম্যাচে ড্র
- এক দিনে সেনসেক্সে ৮৮৯ পয়েন্ট উল্লম্ফন
- এসএমইতে লেনদেনে ৩০ লাখ, কিউআইওতে ১০ লাখ
- জনতা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪ কোটি টাকা
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস
- শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ
- বলিউডে সফল হয়েও কেন ফিরে এলেন জেমস?
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৮৬৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২১৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, আগামী সপ্তাহে বিদায় নিচ্ছেন প্রশাসকরা
- ‘সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়’—হাসতে হাসতেই পরীমনির খোঁচা
- স্টার অ্যাডহেসিভের শেয়ারদর কারসাজি, এফএ ট্রেডিংকে জরিমানা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- এবার সূচকে উত্থান, লেনদেনে পতন
- লেনদেনের শীর্ষ সায়হাম টেক্সটাইল
- ৮৩ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- পূবালি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ
- এমটিবির মুনাফা কমেছে ৭ শতাংশ
- ওয়ান ব্যাংকের মুনাফা কমেছে ৮ শতাংশ
- ম্যারিকোর অন্তর্বর্তীকালীন ৫০০% লভ্যাংশ ঘোষণা
- ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১৮ শতাংশ
- রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ : কাস্টডিয়ান
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমেছে ৫৬ শতাংশ
- এবি ব্যাংকের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- আইএফআইসি ব্যাংকের লোকসান বেড়েছে ৪৮ শতাংশ
- রেকিট বেনকিজারের প্রথমার্ধে ইপিএস ৬২.১৬ টাকা
- লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ কোটি টাকা
- এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ
- বড় লোকসানে ইসলামী ব্যাংক
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ২১ শতাংশ
- ব্র্যাক ইপিএলের গ্রাহকের সন্দেহজনক লেনদেন
- এসএমই উদ্যোক্তাদের শেয়ারবাজারে আসতে বিএসইসি-এসএমই ফাউন্ডেশনের যৌথ প্রশিক্ষণ
- বাবার পদবি বাদ দিলেন টম ক্রুজের মেয়ে
- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন
- ন্যাশনাল হাউজিংয়ের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
- সূচকে পতনে, লেনদেনে উত্থান
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আর্গন ডেনিমস
- ১০০ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- এনসিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- ইউনিলিভারের মুনাফায় ধস
- রবি আজিয়াটার মুনাফা বেড়েছে ৩০ শতাংশ
- উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৩ শতাংশ
- ক্যাপিটেক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস কমেছে ৯১ শতাংশ
- ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক
- এসিআই গঠন করছে নতুন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান
- আইপিডিসির মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- আইডিএলসি ফাইন্যান্সের অর্ধবার্ষিকে ২৮ কোটি টাকার মুনাফা বেড়েছে
- আইসিবি ইসলামীক ব্যাংকের লোকসান বেড়েছে ৭১ শতাংশ
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪৭ শতাংশ
- ইউসিবির মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ
- Price Sensitive information of United Commercial Bank PLC
- তিন মাসে নিট মুনাফা বেড়েছে ৯৫ কোটি টাকা
- লুজারের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ১৩ শতাংশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৮ শতাংশ
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২১ শতাংশ
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ৭ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে
- এক দিনে সেনসেক্সে ৮৮৯ পয়েন্ট উল্লম্ফন














