ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১১:৩৫:৪৯
সাপ্তাহিক লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৩১ আগস্ট-০৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২০.০০ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - প্রাইম ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, পিপলস লিজিংয়ের ১৩.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১১.৪৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১১.১১ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ১০.৮৬ শতাংশ, ‍সাফকো স্পিনিংয়ের ৭.৮৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৭.৬৯ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৭.৫৩ শতাংশ ও বিকন ফার্মার ৭.২১ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন