ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকার লেনদেন

২০২৩ অক্টোবর ৩১ ১৬:০০:৪৪
ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকার লেনদেনদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (৩১ অক্টোবর)৬৭ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৫৭১ টি শেয়ার ১৪৮ বার হাত বদলের মাধ্যমে ৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের সবচেয়ে বেশি ৬৮ কোটি ৪০ লাখ টাকার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সী পার্লের ৪ কোটি ৩৪ লাখ টাকার ও তৃতীয় সর্বোচ্চ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন