ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লুজারের শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

২০২৫ সেপ্টেম্বর ১২ ১১:৩৫:৩০
সাপ্তাহিক লুজারের শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৭-১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২০.৬৩ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ইউনিয়ন ব্যাংকের ১৩.০৪ শতাংশ, ইনটেকের ১২.৫৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১০.৮৮ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যরেন্সের ৯.৮৮ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, সোনালী পেপারের ৯.৩১ শতাংশ, বিডি কমের ৯.০১ শতাংশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৮.৯৫ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন