সকালে শহীদ মিনারে ফরিদা পারভীনের মরদেহে শ্রদ্ধা সকালে, কুষ্টিয়ায় দাফন
বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে চলে গেলেন দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফরিদা পারভীনের মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করে বড় ছেলে ইমাম নিমেরি উপল বলেন, আম্মা আজ রাত ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হাসপাতাল থেকে তেজগাঁওয়ের বাড়িতে নেওয়া হবে ফরিদা পারভীনের মরদেহ। আগামীকাল সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে। সকাল সাড়ে ১০টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা। তারপর নেওয়া হবে কুষ্টিয়ায়, সেখানে জানাজা হবে। দাফন করা হবে কুষ্টিয়া পৌর কবরস্থানে।
সবশেষ গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরই নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়; সেখান থেকে আর তাকে ফেরানো যায়নি।
ফরিদা পারভীন বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কিডনি ডায়ালাইসিস চলছিল সপ্তাহে দুদিন করে। তবে মাঝেমধ্যে অবস্থার অবনতি হতো তার। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে।
সবশেষ হাসপাতালে ভর্তি করার পর তার চিকিৎসায় ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
শনিবার রাতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উনাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হতো। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর আমাদের হাসপাতালে আনা হয়। ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।
ফরিদা পারভীন দীর্ঘদিন কুষ্টিয়া শহরে লালনসংগীত চর্চা করেছেন। ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাকে।
ফরিদা পারভীনের স্কুলজীবনের শুরুটা মাগুরায়। একাধিক স্কুলে পড়াশোনা শেষে তিনি কুষ্টিয়ার মীর মশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন।
লালনসংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। এর বাইরে ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ চলচ্চিত্রে ব্যবহৃত ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ২০০৮ সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন। লালনশিল্পী হিসেবেই সুপরিচিত হন, তার কণ্ঠে বেশ কটি আধুনিক ও দেশের গান জনপ্রিয় হয়।
পাঠকের মতামত:
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা
- সোনার গহনার দাম কমেছে
- গোবিন্দকে খুন করতে চান সুনীতা
- সন্তানকে রেখে কাজে যাওয়ার দিন টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি
- বিএসআরএমে একটিতে মার্জিন, অন্যটিতে ঋণের চাপ
- কারসাজিতে জড়িত এটিসি শরিয়াহ ফান্ডের কার্যক্রম তদন্তে বিএসইসি
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- সিটির বড় শাস্তি হলে বদলে যেতে পারে হলান্ডের ভবিষ্যৎ
- ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, খেলেই জিততে হবে’
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- এবার পতন দিয়ে সপ্তাহ শুরু
- এসকে ট্রিমসের লোকসান কমেছে ৩৬ শতাংশ
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
- ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি
- ইসলামী ব্যাংকিং শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
- ঋণ পুনর্গঠনে ৫০০ কোটি টাকার প্রাধিকার শেয়ার ছাড়ছে অ্যাপেক্স ফুটওয়্যার
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- কমল সোনার দাম
- কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার
- আইপিও মূল্যের সামান্য ওপরে এনএসইর তালিকাভুক্তি
- বিমা কমিশনের প্রস্তাবে শেয়ারবাজারে বড় পতন
- তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানির বাম্পার লভ্যাংশ
- সানম্যানের গ্যারান্টিতে ৬২০ কোটি টাকার ঋণ
- বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৮০২ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ওয়ালটন হাই-টেক
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- এক বছরে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি
- বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ
- ১১ বোয়িং কেনার চুক্তি
- বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ার পার্কিং ও সফটওয়্যারে কারসাজির অভিযোগ
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরেই ছিলেন রাধিকা
- বিয়েতে বাড়তি খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ
- শেয়ারবাজারে পতন, সঞ্চয়ে ঝোঁক
- বিএটিবিসির মাধ্যমে সরকারের আয় ৪০ হাজার কোটি টাকা
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
বিনোদন এর সর্বশেষ খবর
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত














