ভারতের বিপক্ষে সংবাদ সম্মেলন বয়কট পাকিস্তানের
খেলাধূলা ডেস্ক : শেষ কিছু এশিয়া কাপের মাঝে এবারই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা ও বিতর্ক বেশি। চলতি আসরে দুই দলের প্রথম দেখায় ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকেও অভিযোগ ছিল পাকিস্তানের। তাকেই আবারও দুই দলের লড়াইয়ে ম্যাচ রেফারি করেছে আইসিসি। যে কারণে আবারও প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স বাতিল করেছে পাকিস্তান।
আগামীকাল (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আবার মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, পাইক্রফটের ম্যাচ রেফারি হওয়া ও নো-হ্যান্ডশেক বিতর্ক নিয়ে প্রশ্ন এড়াতেই সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান দল। ফলে দুই দলের আসন্ন লড়াইয়ে উত্তেজনা যে আরও বাড়ছে, তা নিশ্চিত।
শনিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসি। যেখানে দেখা যায়, ভারত-পাকিস্তানের সবশেষ ম্যাচে বিতর্কের কেন্দ্রে থাকা পাইক্রফটকেই দুই দলের আসন্ন লড়াইয়ের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব দিয়েছে আইসিসি। ফলে আগামীকাল দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোর পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে তিনি দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে রেফারি ছিলেন পাইক্রফট। সেদিন জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে বলেন। যার মাধ্যমে ক্রিকেটের নিয়ম ও চেতনার লঙ্ঘন ঘটিয়েছেন- এমন অভিযোগে তাকে এশিয়া কাপ থেকে তাৎক্ষণিক অপসারণের দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাধারণত যে কোনো টুর্নামেন্টে প্রথমে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য অফিশিয়ালদের দায়িত্ব বণ্টন করা হয়। পরের পর্বের ম্যাচ রেফারি দেওয়া হয় টুর্নামেন্টে টিকে থাকা দল, ম্যাচের প্রতিপক্ষ ও সংশ্লিষ্ট অফিশিয়ালের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে। এর আগে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ছাড়াও পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের দায়িত্বে ছিলেন পাইক্রফট।
গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান-আমিরাত ম্যাচ থেকে পাইক্রফটকে সরাতে আইসিসির সঙ্গে একাধিক মেইল চালাচালি করে পিসিবি। আইসিসি তাতে সাড়া না দিলেও পাকিস্তানের অনড় অবস্থানের জেরে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। তার আগে পাকিস্তান দলের অধিনায়ক, ম্যানেজার ও কোচের সঙ্গে কথা বলেন পাইক্রফট।
পিসিবি সেই বৈঠকের ভিডিও প্রকাশ করে দাবি করে, পাইক্রফট ক্ষমা চেয়েছেন। যদিও পিসিবিকে পাঠানো আইসিসি মেইলের সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পাইক্রফট ক্ষমা চাননি। হাত না মেলানোকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন পাইক্রফট। তবে আবারও ভারত-পাকিস্তান ম্যাচে পাইক্রফটকে রেফারি রেখে বিতর্কের সুযোগ যেন বাড়িয়ে দিল আইসিসি।
পাঠকের মতামত:
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- ফিরে দেখা পর্দার স্মরণীয় ১৯ চরিত্র
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
- ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে সূচক
- গেইনারের শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- জিডিপিতে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ
- শেষ দুই ম্যাচে জয় নিউজিল্যান্ডের ভারতের সিরিজ জয়ের উৎসবেও স্বস্তি নেই
- মেহরবের প্রথম সেঞ্চুরি নাসুমের পাঁচ উইকেট
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- আনলিমা ইয়ার্নের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির ১% লভ্যাংশ ঘোষণা
- সোনালি আঁশের ১০% লভ্যাংশ ঘোষণা
- টানা দুই দিন কমল স্বর্ণের দাম
- ওয়ালটন প্লাজায় কিস্তির অর্থ উত্তোলন সুবিধা
- মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি
- হ্যালোইন সাজে রহস্যময় অপু বিশ্বাস, চেনাই দায়
- তিন বছরে ২৪২% রিটার্ন, নভেম্বরে লভ্যাংশের সিদ্ধান্ত
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- ক্যাপিটাল গেইনে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- বিনিয়োগকারীরা হারালো ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- Revised Price Sensitive Information of Mostafa metal
- সাপ্তাহিক লুজারের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- কনফিডেন্স সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা
- লীগ্যাছি ফুটওয়্যারের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইউসিবির ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে চান চেয়ারম্যান-সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- কোহিনুর কেমিক্যালের ৩২.৫০% লভ্যাংশ ঘোষণা
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- বিএটিবিসির মুনাফা কমেছে ২৯ শতাংশ
- এম.এল ডাইংয়ের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- জিবিবি পাওয়ারের ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- ওয়াটা কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














