ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

দুই ব্যাংকের লভ্যাংশ বিতরণ

২০২৩ আগস্ট ০২ ১৬:১৩:৫৫
দুই ব্যাংকের লভ্যাংশ বিতরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের ২০২২ সালের ব্যবসায় ঘোষিত নগদ এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের নগদ ও বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

বুধবার (০২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন