শেয়ারবাজারে জড়িতদের সম্পদ বাড়ছে না- কমিশনার সাইফুদ্দিন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মোঃ সাইফুদ্দিন বলেন, বাস্তবতা হচ্ছে বাজারের অংশগ্রহণ কমছে, ফলে সম্পদের বৈষম্য বাড়ছে। যাঁরা পুঁজিবাজারে আছেন তাঁদের সম্পদ বাড়ছে না, বরং বাজারের আকার বছরে প্রায় ৩ শতাংশ হারে সঙ্কুচিত হচ্ছে, যা দেশের সামগ্রিক প্রবৃদ্ধির বিপরীত চিত্র। এখনই সময় যৌথভাবে দায়িত্ব নেওয়ার। আর্থিক ইকোসিস্টেমকে পুনর্গঠনের এই দায়িত্ব অত্যন্ত পবিত্র। যত আত্মপক্ষ সমর্থনই করা হোক, বাস্তব ফলাফলই আসল মানদণ্ড।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৫ এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অব বাংলাদেশ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড-এর যৌথ উদ্যোগে হাইব্রিড পদ্ধতিতে “Empowering Investors through Emerging Technology and Digital Finance” শীর্ষক এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিবিএ-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ সাইফুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসই’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসই’র সহকারি মহাব্যবস্থাপক কামরুন নাহার৷
বিএসইসি'র কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ বলেন, আমাদের পুঁজিবাজারে একটি সম্পূর্ণ ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে আমরা এখন কোথায় আছি, তা স্পষ্টভাবে বুঝতে হবে। প্রযুক্তিগত দিক থেকে আমাদের বর্তমান অবস্থা, কাঠামোগত ঘাটতি এবং জবাবদিহিতার জায়গাগুলো চিহ্নিত করা জরুরি। তথ্য প্রকাশে স্বচ্ছতা (Disclosure of Information) এখনো বাজারের অন্যতম বড় চ্যালেঞ্জ—যা বিনিয়োগকারীদের দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে আছে।
তিনি বলেন, পুঁজিবাজারের প্রযুক্তিগত কাঠামোয় রয়েছে এক্সচেঞ্জ ও অন্যান্য স্টেকহোল্ডারগণ যেমন সিডিবিএল, সিসিবিএল ইত্যাদি। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো যথাযথ যোগাযোগ ও সমন্বয়ের অভাব আছে। এখন সময় এসেছে সব প্রতিষ্ঠানের একসাথে সমন্বয় করে কাজ করার।
তিনি আরও বলেন, বিএসইসি সম্প্রতি একটি বড় উদ্যোগ নিয়েছে—এসবিআরএম (Extended Business Reporting Model) ফরম্যাটে আর্থিক প্রতিবেদন দাখিলের ব্যবস্থা চালু করার। এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মেশিন-রিডেবল ফরম্যাট, যা আইএফআরএস স্ট্যান্ডার্ড অনুসারে তৈরি। এতে গবেষণা, বিশ্লেষণ, এবং নজরদারি অনেক সহজ হবে। এটি করতে হলে অডিটরসহ সকল স্টেকহোল্ডারদের সহযোগিতার প্রয়োজন।
প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলেন, কিন্তু প্রকৃত অর্থে এটি ইনভেস্টেবল অ্যাসেট বা বিনিয়োগযোগ্য সম্পদের প্রসার ঘটানো বোঝায়। কেবল নতুন পণ্য নয়, এমন সম্পদ তৈরি করতে হবে যেখানে মানুষ তার ভবিষ্যতের প্রবৃদ্ধি দেখতে পাবে।
তিনি বলেন, প্রযুক্তি এখন আমাদেরকে নতুনভাবে গড়ে ওঠার সুযোগ দিয়েছে। আগে যেসব কাজে সীমাবদ্ধতা ছিল, আজ তা সম্ভব। ডিজিটাল প্ল্যাটফর্ম ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা যদি উদ্যোগ নিই, তাহলে পুরো কাঠামোকে বদলে দেওয়া সম্ভব। আসুন, আমরা সবাই মিলে সেটি বাস্তবায়ন করি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান৷ তিনি বলেন, বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কারী ও তাদের বৈশ্বিক মান নিরূপনকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসসিও)-এর আহবানে প্রতি বছরের মত এবছরও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও বিনিয়োগ সচেতন করতে নবম বারের মত ৬-১২ অক্টোবর “বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫” ঘোষণা করেন।
বিশ্ব বিনিয়োগ সপ্তাহের প্রচারণায় ২০২৫ সালে IOSCO তিনটি প্রধান বিষয়কে গুরুত্ব দিয়েছে: ১. প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্স ২. কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ৩. জালিয়াতি ও কেলেঙ্কারি প্রতিরোধ৷ ৬ অক্টোবর ২০২৫ তারিখে ভার্চুয়ালি প্ল্যাটফর্মে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহাল্ডারদের অংশগ্রহণে “বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫” এর শুভ উদ্ভোধন সূচিত হয়।
তিনি আরো বলেন, এই সপ্তাহটি বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের শিক্ষা ও সুরক্ষা প্রচার এবং ব্যক্তি ও সম্প্রদায়ের মধ্যে বিনিয়োগ শিক্ষা বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা আমাদের বাজারে স্বচ্ছতা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেই। সুশাসন ও জবাবদিহিতার মান বজায় রাখতে এবং নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে আমাদের বিনিয়োগকারীরা তাদের লেনদেনে নিরাপদ বোধ করবে এবং বিনিয়োগে আত্মবিশ্বাসী হবে। আসুন, আমরা এই বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহকে সচেতনতা, ক্ষমতায়ন এবং সহযোগিতার দিকে আরও এক ধাপ এগিয়ে নিই।
সিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সিসি) মোঃ আব্দুল মোতালেব চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, উদীয়মান প্রযুক্তির ব্লকচেইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মতো উদ্ভাবনী বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। সিডিবিএল ইতোমধ্যে বিনিয়োগকারীদের সুবিধার্থে বেশ কিছু কার্যক্রম চালু করেছে, যার মধ্যে লেনদেন সংক্রান্ত তথ্য বিনিয়োগকারীদের ই-মেইল ও মোবাইল নম্বরে প্রেরণ অন্যতম।
তিনি বলেন, বিনিয়োগকারীদের নাম, ব্যাংক হিসাব, মোবাইল নম্বর বা ই-মেইল পরিবর্তনের তথ্যও বার্তার মাধ্যমে জানানো হয়। এমনকি বিও হিসাব বন্ধ হলেও সংশ্লিষ্ট তথ্য বিনিয়োগকারীরা পান। তবে এই সেবা উপভোগের জন্য সঠিক মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিনিয়োগকারীদের অনুরোধ করেন, তাঁদের যোগাযোগের তথ্য ও টিআইএন নম্বর হালনাগাদ রাখতে, কারণ উৎসে করের ক্ষেত্রে টিআইএনধারীরা ছাড়ের সুবিধা পান। তিনি আরও বলেন, মোবাইল অ্যাপে শেয়ারবাজারের সংবাদ যুক্ত থাকবে, যাতে বিনিয়োগকারীরা আপডেট থাকতে পারেন। এসব সুবিধা সঠিকভাবে ব্যবহার করলে বিনিয়োগকারীরা তাঁদের বিও অ্যাকাউন্ট সম্পর্কে সবসময় অবগত থাকবেন ও উপকৃত হবেন৷
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবিএ-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। মূল প্রবন্ধে তিনি বলেন, অগ্রসরমান প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্স বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। সচেতন ও তথ্যসমৃদ্ধ বিনিয়োগকারীই একটি টেকসই, স্বচ্ছ ও কার্যকর বাজার গঠনের মূল চালিকাশক্তি।
মূল প্রবন্ধে তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজারে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ দ্রুত বাড়ছে এবং ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্মের ব্যবহার বিনিয়োগকে আরও সহজ করেছে। তবে এখনও অনেক বিনিয়োগকারী রিয়েল-টাইম তথ্যের সীমিত প্রাপ্যতা, আর্থিক পণ্যের জটিলতা, কম আর্থিক সাক্ষরতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল তথ্য ও প্রতারণার ঝুঁকির মুখে রয়েছে।
সাইফুল ইসলাম আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ডেটা অ্যানালিটিক্স ও রোবো-অ্যাডভাইজরের মতো উদীয়মান প্রযুক্তি পুঁজিবাজারে বিপ্লব ঘটাচ্ছে। এসব প্রযুক্তি বিনিয়োগ সিদ্ধান্তকে তথ্যভিত্তিক ও নিরাপদ করছে, একই সঙ্গে বাজারে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করছে।
বিনিয়োগকারীদের ক্ষমতায়নের জন্য চারটি মূল কৌশলের ওপর গুরুত্ব দেওয়া হয়। সেগুলো হলো শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনার ডিজিটাল টুলস, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অংশগ্রহণ এবং স্বচ্ছ তথ্য প্রকাশ।
মূল প্রবন্ধে তিনি বিনিয়োগকারীদের মধ্যে প্রযুক্তি ও তথ্যভিত্তিক বিনিয়োগ সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান, যা ভবিষ্যতে বাংলাদেশের পুঁজিবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করে তুলবে।
সব শেষে IOSCO আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫ -এর মূল বার্তাগুলোও তুলে ধরা হয়। এতে বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগের আগে যথাযথ তথ্য যাচাই ও স্বাধীনভাবে গবেষণা করার, ডিজিটাল টুল ও ফিনটেক অ্যাপ ব্যবহারে সতর্কতা ও সচেতনতা অবলম্বন এবং অনলাইন ভুয়া তথ্য বা বিভ্রান্তিমূলক প্রভাব থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়।
পরে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম. সাই্ফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সিএফএ সোসাইটি-এর প্রেসিডেন্ট আসিফ খান, সিএফএ, আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ এবং আইসিএবি’র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রাক্তন সিনিয়র সচিব শুভাশীষ বোস৷
অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিকে ব্যবহার করে পুঁজিবাজারে নতুন নতুন প্রোডাক্ট আসছে। সাথে সাথে পুঁজিবাজারে দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রযুক্তিতে বড় বড় বিনিয়োগ করেছি। কিন্তু সেখান থেকে সুফল খুব ভালভাবে পাইনি। একটা বড় কারণ হলো পুঁজিবাজারের স্টেকহোল্ডারদের মধ্যে সম্বয়ের অভাব। আর্থিকখাত ও পুঁজিবাজারের টেকনোলজি আর্কিটেক্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপের জন্য যদি অবাধ তথ্য প্রবাহ না থাকে তবে প্রযুক্তির মাধ্যমে যেসব পদক্ষেপ নেয়া প্রয়োজন তার অনেক কিছু সিস্টেম ধরতে পারছে না। এজন্য অনেক অনিচ্ছাকৃত ননকমপ্লায়েন্স হচ্ছে। এক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নির্ভর করে তার আন্ডারলাইন অ্যাসেটের উপর। ডিএসই'র প্রোডাক্টগুলোর অধিকাংশই হলো ইক্যুইটি। একটি বড় অংশের কোম্পানির তথ্যগুলো সঠিকভাবে আসছে না। সেক্ষেত্রে পুরো দেশের ইকোসিস্টেম পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের কার্যক্রমগুলোকে টেকনোলজি ব্যবহার করে ডিজিটাইলাইজ করতে পারলে স্বচ্ছতা বৃদ্দি পাবে। সেক্ষেত্রে শুধু পুঁজিবাজার নয় ব্যাংকিং খাত ও রাজস্ব আদায়সহ আরও সকল ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে অর্থনীতিকে আরও দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, শেয়ারবাজারে অটোমেশন ও ডিজিটালাইজেশনের পরও কিছু অনিয়ম ও প্রতারণা ঘটেছে, যা ইঙ্গিত করে যে প্রযুক্তির সঠিক প্রয়োগ ও তদারকি এখনো পুরোপুরি কার্যকর হয়নি। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য হলো দক্ষতা, স্বচ্ছতা ও উত্পাদনশীলতা বৃদ্ধি; তবে তা সফল করতে রিপোর্টিং, সারভেলেন্স ও মনিটরিং সিস্টেম শক্তিশালী করা জরুরি।
তিনি আরও বলেন, পুঁজিবাজারের ইকোসিস্টেমে এখনো কিছু ‘মিসিং লিংক’ রয়েছে, যা স্ক্যামের ঝুঁকি বাড়ায়। এজন্য তথ্যের সঠিক ব্যবহার, যাচাই ও ডিজিটাল টুলস ব্যবহারে দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন।
হাবীবুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ৭৫ শতাংশের বেশি মানুষের আর্থিক জ্ঞান সীমিত, ফলে অনেক বিনিয়োগকারী গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নেন ও ক্ষতিগ্রস্ত হন। তিনি বলেন, বিনিয়োগের আগে তথ্য যাচাই, উপযুক্ত প্রযুক্তি ব্যবহার ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধি করতে হবে। প্রযুক্তি সহায়ক হলেও চূড়ান্ত সিদ্ধান্তে বিনিয়োগকারীর সচেতনতা ও জ্ঞানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সব শেষে সমাপণী বক্তব্য দেন ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জাান, পিএইচডি৷ সমাপণী বক্তব্যে তিনি বলেন, আমরা যে সকল টেকনোলজি ব্যবহার করি সেগুলো আমাদের নিজেদের তৈরি করা শিখতে হবে। সেটি যদি আমরা না করি আমরা প্রযুক্তি সরবরাহকারীদের অধিনস্ত হয়ে থাকবো। আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে এ সকল কাজে যুক্ত করতে হবে। তাহলেই আমরা প্রযুক্তিতে উন্নত হতে পারবো, যা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
পাঠকের মতামত:
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














