ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আর্থিক হিসাব প্রকাশ করবে ১৭ কোম্পানি

২০২৫ অক্টোবর ২০ ১৯:৪৯:৩৬
আর্থিক হিসাব প্রকাশ করবে ১৭ কোম্পানি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের ১ম ২য় ও ৩য় প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার, ব্র্যাক ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ড্রাস্ট্রিজ, যমুনা ব্যাংক, আজিজ পাইপ, আনলিমা ইয়ার্ন, স্ট্যান্ডার্ড ইন্স্যূরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, সমতা লেদার, জিল বাংলা ও সিঙ্গার বিডি।

কোম্পানিগুলোর মধ্যে আগামি ২৩ অক্টোবর সিঙ্গার বিডি, সমতা লেদার, ঢাকা ব্যাংক, আনলিমা ইয়ার্ন, ব্র্যাক ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, ২৫ অক্টোবর অ্যাপেক্স ফুটওয়্যার, ২৬ অক্টোবর জিল বাংলা, স্ট্যান্ডার্ড ইন্স্যূরেন্স, গ্রামীণফোন, ২৭ অক্টোবর আজিজ পাইপ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ড্রাস্ট্রিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ২৮ অক্টোবর যমুনা ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স এবং ২৯ অক্টৈাবর আইডিএলসি ফাইন্যান্সের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। যে সভায় চলতি বছরের ১ম ২য় ও ৩য় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে।একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন