ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সমতা লেদারের লোকসান কমেছে ৯১ শতাংশ

২০২৫ অক্টোবর ২৪ ১১:২৯:৫৫
সমতা লেদারের লোকসান কমেছে ৯১ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদারের গত অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ৯১ শতাংশ লোকসান কমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০২) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.২২) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.২০ টাকা বা ৯১ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.২৬) টাকা। এতে করে শেয়ারপ্রতি উত্থান ০.২৯ টাকা বা ১১২ শতাংশ।

গতবছরের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৩৬ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন