ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৩৮ শতাংশ

২০২৫ অক্টোবর ২৯ ০৭:২৫:৪৫
মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৩৮ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) ব্যবসায় ৩৮ শতাংশ মুনাফা কমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.০৪ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.১৭ টাকা বা ৩৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.১৮ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.১০ টাকা বা ৮ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৩৯ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন