ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

শাস্তি পেতে যাচ্ছে আরডি ফুড

২০২৫ নভেম্বর ০৪ ১০:২৬:২৩
শাস্তি পেতে যাচ্ছে আরডি ফুড

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরডি ফুড শাস্তির আওতায় আসছে। শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ৭০ শতাংশের বেশি মুনাফা সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখার সিদ্ধান্ত নিয়েছে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

আরডি ফুডের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৬১ টাকা করে ৪ কোটি ৬৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১% হিসেবে শেয়ারপ্রতি ০.১০ টাকা করে মোট ৭৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। যা মুনাফার মাত্র ১৬ শতাংশ। মুনাফার বাকি ৩ কোটি ৮৭ লাখ টাকা বা ৮৪% রিটেইন আর্নিংস রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ৩ কোটি ৮৭ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৩৯ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে আরডি ফুডকে।

আরডি ফুডের আগের বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ৪০% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ১.০১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে ০.৪০ টাকা। যাতে করে কোম্পানির পর্ষদ আগের বছরের ২ শতাংশ লভ্যাংশ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ০.১০ শতাংশে নামিয়ে এনেছে।

উল্লেখ্য আরডি ফুডের বর্তমানে ৭৫ কোটি ৯৭ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬২.৪৯ শতাংশ। সোমবার (০৩ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২০.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন