ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

অস্তিত্ব সংকটে আনলিমা ইয়ার্ন

২০২৫ নভেম্বর ০৯ ০৯:২৬:৪৫
অস্তিত্ব সংকটে আনলিমা ইয়ার্ন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, আনলিমা ইয়ার্নের ২০২৫ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৮ কোটি ৬২ লাখ টাকা। এছাড়া কোম্পানিটির চলতি সম্পদের থেকে চলতি দায়ের পরিমাণ বেশি ৯ কোটি ৩৭ লাখ টাকা। এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৯৯) টাকা। যাতে পরিচালনা পর্ষদ ওই অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৭ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আনলিমা ইয়ার্নের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭ কোটি ৮৭ লাখ টাকা। এরমধ্যে ৫৫.৫৭ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির শনিবার (০৮ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১৮.৪০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন