বিশ্বসেরা কোয়ান্টাম প্রযুক্তির জিপিএইচ ইস্পাতের পতন
দৃঢ়তার প্রতিশ্রুতি নিয়ে জিপিএইচ ইস্পাত নিয়ে এসেছে ইতিহাসের সর্বাধুনিক কোয়ান্টাম টেকনোলজি। জিপিএইচ কোয়ান্টাম প্রযুক্তিতে কন্টিনিউয়াস কাস্টিং মেশিন থেকে শতভাগ পরিশোধিত বিলেট উৎপাদন করা হয়। যার প্রতিটি স্টিল রিবারে ইউনিফর্ম মার্টেনসাইট রিং গঠন নিশ্চিত করে। যার ফলে রিবারের ইউনিফর্ম স্ট্রেংথ, সুপিরিয়র ডাক্টিলিটি ও হায়েস্ট বেন্ডিবিলিটি অক্ষুন্ন থাকে। জিপিএইচ ইস্পাতই নির্মাণ করে বিশ্বসেরা পিউর এন্ড ক্লিন কোয়ান্টাম কনস্ট্রাকশন স্টিল। টেলিভিশনে চোখ রাখলেই জিপিএইচের এমন প্রচার-প্রচারণা চোখে পড়বে।
অথচ এমন একটি বিশ্বমানের পণ্য তৈরী করা জিপিএইচ ইস্পাতের ২০২২-২৩ অর্থবছরে মুনাফা ও লভ্যাংশে ধস নেমেছে। এ কোম্পানিটির আগের অর্থবছরে শেয়ারপ্রতি ৩.৪২ টাকা করে নিট মুনাফা হয়েছিল ১৪৯ কোটি ৪৩ লাখ টাকার। যা ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৫৮ টাকা করে ২৬ কোটি ৭৩ লাখ টাকায় নেমে এসেছে। মুনাফার পতনে লভ্যাংশেও অবনমন হয়েছে বিশ্ব প্রযুক্তির জিপিএইচ ইস্পাতের। আগের বছর ১১% (৫.৫০% নগদ ও ৫.৫০% বোনাস) লভ্যাংশ দেওয়া কোম্পানিটির পর্ষদ এ বছর ১০% (৫% নগদ ও ৫.৫০% বোনাস) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ঘোষনা করা হয়েছে।
মুনাফার পতনের কারন হিসেবে জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, বৈদেশি মুদ্রা বিনিময় লোকসান হয়েছে। এছাড়া আমদানিকৃত কাচাঁমালের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
এই কোম্পানিটির পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ২৬ কোটি ২৩ লাখ টাকার অর্জিত মুনাফার মধ্য থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা শেয়ারহোল্ডারদের দেবে। বাকি ১৪ কোটি ৬২ লাখ টাকা বা ৫৬ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়া হবে।
জিপিএইচ ইস্পাত ২০০৮ সালে ব্যবসায় শুরু করে। এরপরে ৪ বছরের মাথায় ২০১২ সালে শেয়ারবাজারে আসে। ওইসময়ে কোম্পানিটি প্রতিটি শেয়ার ৩০ টাকা (প্রিমিয়াম ২০ টাকা) দরে ইস্যুর মাধ্যমে ৬০ কোটি টাকা সংগ্রহ করে। এর ৪ বছর পরে (২০১৬ সাল) এসে ১৪ টাকা দরে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার রাইট শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা সংগ্রহ করে। কিন্তু তারপরেও কোম্পানিটির পর্ষদ বোনাস শেয়ার থেকে বেরোতে পারেনি।
আরও পড়ুন……১১২ টাকা ইস্যু মূল্যের ক্রাউন সিমেন্টের ২ টাকা লভ্যাংশ ঘোষণা
২০১৬ সালে রাইট শেয়ার ইস্যুর পরে ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির পর্ষদ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। যা ২০১৭-১৮ অর্থবছরে শুধুমাত্র ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়। এরপরে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার করে লভ্যাংশ দেয়। এরপরের বছর (২০২০-২১) ২০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ বোনাস ও ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ৫.৫০ শতাংশ নগদ ও ৫.৫০ শতাংশ বোনাস শেয়ার দেয়। আর সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ৫% নগদের (শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডার) পাশাপাশি ৫% বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি বড় অর্থ সংগ্রহের পরেও নিয়মিত বোনাস শেয়ার দিয়ে যাচ্ছে।
নিয়মিত বোনাস শেয়ার প্রদান ও ২০১৬ সালে রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৪৬০ কোটি ৮৪ লাখ টাকা। যার পরিমাণ আইপিও পূর্ব ছিল মাত্র ৫০ কোটি টাকা। অর্থাৎ তালিকাভুক্তির পরে কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানো হয়েছে ৪১০ কোটি ৮৪ লাখ টাকা বা ৮৮২ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় আরও ২৩ কোটি ৪ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
২০১২ সালে জিপিএইচ শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে কোম্পানিটির পর্ষদ ১২ বার লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৪ বার শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। আর ৬ বার বোনাস শেয়ারের পাশাপাশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ২ বার শুধুমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
উল্লেখ্য বুধবার (০৮ নভেম্বর) লেনদেন শেষে জিপিএইচ ইস্পাতের শেয়ার দর দাঁড়িয়েছে ৪৪.৮০ টাকায়। এই দরেও শেয়ারটিতে কোন ক্রেতা নেই। তবে ফ্লোর প্রাইসের (কৃত্রিমভাবে বেঁধে রাখা দর) কারনে ৪৪.৮০ টাকায় আটকে আছে। অন্যথায় শেয়ারটির দর পতন হতো।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি আসছে
- ইংল্যান্ডে ফেরা নিয়ে বড় আভাস দিলেন হ্যারি কেইন
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন
- এবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- লুজারের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে ছয় কার্যদিবস পর উত্থান
- গেইনারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- রবিবার লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- রবিবার প্রিমিয়ার লিজিংয়ের লেনদেন বন্ধ
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- মিথুন নিটিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৪৪৪ শতাংশ
- রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৩.৩৫ লাখ কোটি
- ‘আমার শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’
- ‘ক্যামেরার দিকে সালমান তাকালেই ম্যাজিক ঘটে’
- সংকটে বুক বিল্ডিংয়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করা এস্কয়ার নিট
- স্থগিত হিসাবের সঙ্গে যুক্ত অন্য হিসাবের তথ্যও চায় বিএফআইইউ
- এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩২ লাখ ডলারের এলসি অনুমোদন
- দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, বললেন ক্যারি
- ডারউইন জয়ের পর র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
- শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন
- আজও লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে রিলায়েন্স ওয়ান
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করল বাংলাদেশ ব্যাংক
- ২০ শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন পেল এনসিসি ব্যাংক
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
- শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপ, একটি উদ্ধার
- ‘বিজেপির আইটি সেল টাকা দিয়ে আমার মেয়েকে ট্রোল করে’: শত্রুঘ্ন
- বদলাচ্ছে অর্থবছর, বাড়তে পারে উন্নয়নকাজের গতি
- ৩০ বছরের চুক্তিতে খুলছে দুই বন্ধ টেক্সটাইল মিল
- স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি
- বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, পাঁচজনের বেতন অবনমন
- শেষ দিনে ভারতের চাই ৬ উইকেট, শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান
- ফারুক কেন ছিলেন অন্যদের চেয়ে আলাদা
- সেনা ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বেচবে ইউসিবি
- বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির
- সমুদ্রতটে অপুর স্টাইলিশ লুক, নজর কাড়ল কালো পোশাক
- এ বছরেই বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
- ৭৮ কোটি টাকা খরচের পর বাতিল হচ্ছে জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- মুনাফার আড়ালে সংকটে ইবিএল
- সিরিজ জিততে এসেছি
- মামলা প্রত্যাহারেই মিলবে নীতি সহায়তা
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ৭ অক্টোবর
- মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- এসইএমএল গ্রোথ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এএমসিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইএফআইএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- হাজী আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














